দশ বছরে ৩৬ হাজার অভিবাসির পানিতে ডুবে মৃত্যু

দশ বছরে ৩৬ হাজার অভিবাসির পানিতে ডুবে মৃত্যু

নবকণ্ঠ ডেস্কঃ গত ১০ বছরে কমপক্ষে ৬৪ হাজার অভিবাসীর মৃত্যু হয়েছে। এর মধ্যে প্রায় ৩৬ হাজার জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। জাতিসংঘের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর একটি প্রতিবেদনে এমন পরিসংখ্যান উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পানিতে ডুবে যারা মারা গেছেন তাদের মধ্যে বেশির ভাগই সমুদ্রে ডুবেছেন। উত্তর আফ্রিকা থেকে ইউরোপের দক্ষিণে পৌঁছার জন্য ভূমধ্যসাগরে সাগরকে দেখা হয় গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচনা করা হয়। এই অঞ্চলেই ডুবে মরেছেন অন্তত ২৭ হাজার অভিবাসী।

উক্ত প্রতিবেদন সূত্রে আরো জানা যায়, যেসব মানুষ এই পথে নিখোঁজ হয়েছেন তার প্রতি তিনজনের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া যায়নি এবং অর্ধেক মৃত্যুর বিষয়ে মৃত ব্যক্তির লিঙ্গ বা বয়স নির্ধারণ করা যায় নি। তবুও যাদেরকে শনাক্ত করা হয়েছে তার মধ্যে এক তৃতীয়াংশ যুদ্ধকবলিত দেশগুলোর অথবা বৃহৎ সংখ্যক শরণার্থী। অত্যান্ত আশঙ্কাজনক হলেও সত্য যে, কোনো রকম নিরাপত্তা ছাড়া এসব মানুষ যুদ্ধকবলিত এলাকা থেকে এমন ভাবে পালানোর চেষ্টা করছে।

গতবছর বিশ্বজুড়ে অভিবাসন রুটে মারা গেছেন কমপক্ষে ৮৫০০ মানুষ। এভাবে মারা যাওয়ার যে তথ্য পাওয়া যাচ্ছে তা উদ্বেগজনক।আইওএম সূত্র বলেছে, অভিবাসীদের এমন মৃত্যু কমিয়ে আনতে তল্লাশি এবং উদ্ধার সক্ষমতা আরও শক্তিশালী করা প্রয়োজন।

 

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.