স্পেনের বার্সেলোনায় কুলাউড়া এসোসিয়েশন'র নতুন কমিটি গঠন

স্পেনের বার্সেলোনায় কুলাউড়া এসোসিয়েশন’র নতুন কমিটি গঠন

স্পেনের বার্সেলোনায় কুলাউড়া এসোসিয়েশন'র নতুন কমিটি গঠন
স্পেনের বার্সেলোনায় কুলাউড়া এসোসিয়েশন’র নতুন কমিটি গঠন

নবকণ্ঠ ডেস্কঃ স্পেনের বিখ্যাত শহর বার্সেলোনায় কুলাউড়া এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। গত বুধবার এই কমিটি গঠিত হয়। কমিটি গঠন উপলক্ষ্যে স্থানীয় একটি মনোরম রেস্টুরেন্টে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় স্পেনে বসবাসকারী কুলাউড়ার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপস্থিত সকলের সম্মতিক্রমে জনাব নজরুল ইসলামকে এই এসোসিয়েশনের সভাপতি ঘোষণা করা হয়। এছাড়াও শহিদুল ইসলাম (সুফিয়ান) কে সহ সভাপতি, রাসেল খানকে সাধারণ সম্পাদক ও রেজাউল রহমান রাজাকে সাংগঠনিক সম্পাদক করে মোট ৬০ সদস্যের কমিটি গঠন করা হয়।

স্পেনে বসবাসকারী কুলাউড়াবাসীর বেশকিছু নিবেদিত প্রাণ একত্রিত হয় এই এসোসিয়েশনটি গঠন করে ২০১২ সালে। গঠিত হওয়ার পর থেকেই সংগঠনটি স্পেনে বসবাসকারী কুলাউড়াবাসী ছাড়াও অন্যান্য প্রবাসীদের কল্যাণেও কাজ করে যাচ্ছে।

সংগঠনটি বিদেশে দেশীয় সংস্কৃতি তুলে ধরার ব্যাপারে সর্বদাই অগ্রগামী। স্পেনে দেশের নতুন প্রজন্ম যাতে দেশীয় সংস্কৃতিকে ভুলে না যায় এবং তারা যাতে দেশীয় সংস্কৃতিকে সঠিকভাবে জানতে পারে সে উদ্দেশ্যে এই সংগঠন সবসময় কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংগঠনটি দেশের যেকোনো প্রয়োজনেও এগিয়ে আসে।
প্রাকৃতিক দুর্যোগ সহ দেশের অন্যান্য সংকটেও এই সংগঠন সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

নবগঠিত এই কমিটির সকল সদস্যগণ সংগঠনের পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে সবসময় জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার এবং দেশীয় সংস্কৃতি প্রতিষ্ঠায় কাজ করার অংগীকার ব্যক্ত করেন। তারা দেশ থেকে আসা সকল নবাগত বাংলাদেশীদের তথ্য সেবা দিয়ে সাহায্য করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

পরিশেষে, নবগঠিত কমিটির কল্যাণ কামনা করে দোয়া – মোনাজাত করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানানো হয়।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.