প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন

প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন

প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন
প্রবাসীদের কল্যাণের লক্ষ্যে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের প্যারিসের ওভারভিলিয়ে শাহজালাল মিলনায়তনে গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন ফ্রান্সের কমিটি গঠন করার উদ্দেশ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির সভাপতির দায়িত্বে ছিলেন গ্রীস জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব তাইজুল ফয়েজ। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন ইউরো-বাংলা প্রেসক্লাব ফ্রান্স শাখার সভাপতি জনাব তাজ উদ্দিন।

এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সহ – সভাপতি এবং ইতালি জালালাবাদ এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব অলি উদ্দিন শামীম। বক্তব্য প্রদানকালে তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সংগঠনটির কল্যাণ কামনা করেন।

এছাড়াও ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিক নির্দেশনামূলক বক্তব্যে রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক মইনুল হক চৌধুরী হেলাল এবং সহ-সভাপতি আবুল কালাম ছোটন। তারা তাদের বক্তব্যে সংগঠনের জন্য উন্নয়নমূলক দিক – নির্দেশনা প্রদান করেন।

মত বিনিময় সভাটিতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল কালাম মামুন, সিলেট মিডিয়া করপোরেশনের নির্বাহী পরিচালক আলী হোসেন, সমাজ সেবক মোঃ বিলাল আহমেদ, যুব নেতা সাহেদ আহমেদ, ফয়সল আহমেদ, মোঃ আজিজুর রহমান, ফরিদ উদ্দিন, মলিক আহমেদ, রুবেল আহমেদ, জাহাঙ্গীর আলম, জারিফ আহমেদ প্রমুখ।

সভায় উপস্থিত সকলের সম্মতিতে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সিলেট জালালাবাদের এই কমিটিতে কবি সোহেল আহমদকে সভাপতির দায়িত্ব প্রদান করা হয়। কমিটির সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিক মিজানুর রহমান মিজানকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নাজমুল হককে নির্বাচিত করা হয়।

পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির অনুমতি নিয়ে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির নাম প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হবে বলে মত বিনিময় সভায় বলা হয়। নব গঠিত কমিটির সদস্যরা ফ্রান্সে বসবাসকারী সিলেটের প্রবাসী ছাড়াও অন্যান্য সকল প্রবাসীর কল্যাণে কাজ করার আশাবাদ ব্যাক্ত করেন। এছাড়াও বিদেশের মাটিতে বসেও দেশের কল্যাণে তারা সর্বদাই এগিয়ে থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

সভা থেকে আরো ঘোষণা দেওয়া হয় যে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিলেট বিভাগের গুণীজনদের নিয়ে খুব শীঘ্রই প্যারিসে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হবে।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.