দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে বিশাল অগ্নিকাণ্ডঃ সন্দেহভাজন একজন আদালতে

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে বিশাল অগ্নিকাণ্ডঃ সন্দেহভাজন একজন আদালতে

দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে বিশাল অগ্নিকাণ্ডঃ সন্দেহভাজন একজন আদালতে
দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টে বিশাল অগ্নিকাণ্ডঃ সন্দেহভাজন একজন আদালতে

নবকণ্ঠ ডেস্কঃ গত ০২ জানুয়ারি, রবিবার কেপটাউনে অবস্থিত দক্ষিণ আফ্রিকার সংসদ ভবনে বিশাল এক অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পার্লামেন্টের প্রাচীনতম উইং এ এই অঅগ্নিকাণ্ড শুরু হয় বলে জানা যায়। এই উইংটি ১৮৮৪ সালে নির্মাণ করা হয় এবং এতে কাঠের প্যানেল যুক্ত কক্ষ আছে। ইতিমধ্যেই এ ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজন এক ব্যাক্তিকে মঙ্গলবার আদালতে হাজির করা হয়েছে।

সংসদীয় মুখপাত্র মোলোটো মোথাপো বলেন যে, সম্পূর্ণ চেম্বারটি পুড়ে গেছে যেখানে সদস্যরা বসেছিলেন।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ঘটনাস্থলে সাংবাদিকদের বলেছেন একজন ব্যক্তিকে আটক করা হয়েছে এবং স্প্রিংকলার সিস্টেম কাজ করতে ব্যর্থ হয়েছে।

পুলিশের মুখপাত্র থান্ডি বাম্বো বলেন যে, পার্লামেন্টের ভেতরের একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে তারা একটি ফৌজদারি মামলা দায়ের করেছে বলেও জানান পুলিশের এই মুখপাত্র।

ঐতিহাসিক সংসদ ভবনে দুর্লভ বইয়ের একটি সংগ্রহ এবং পুরাতন আফ্রিকান জাতীয় সঙ্গীত “ডাই স্টেম ভ্যান সুইড-আফ্রিকা” (“দ্য ভয়েস অফ সাউথ আফ্রিকা”) এর আসল কপি রয়েছে, যা ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এএফপির এক প্রতিবেদন থেকে জানা যায় যে, মার্চ মাসে পার্লামেন্টের পুরোনো শাখায় আরেকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিলো। কিন্তু তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হযয়েছিলো।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.