ফ্রান্সে প্রভাবশালী হয়ে উঠেছে অমিক্রন ভ্যারিয়েন্ট

 

নবকণ্ঠ ডেস্কঃ অমিক্রন ফ্রান্সে করোনাভাইরাসের প্রধান স্ট্রেইন হয়ে উঠেছে। কারণ কয়েকদিন ধরেই ফ্রান্সে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষেরও উপরে আছে।
অমিক্রন ভ্যারিয়েন্টটির এই অগ্রগতি প্রত্যাশিতই ছিলো। কারণ এটি অত্যন্ত সংক্রামক এবং ব্রিটেন এবং পর্তুগাল সহ অন্যান্য ইউরোপীয় দেশগুলিতে প্রভাবশালী হয়ে উঠেছে।
এই স্ট্রেইনের কারণেই করোনার সংক্রমণ অত্যন্ত বৃদ্ধি পেয়ে দৈনিক সংক্রমণ সংখ্যা ২ লক্ষ ছাড়িয়েছে। যা কয়েকদিন ধরেই অব্যাহত আছে।

জানা গেছে যে, ডিসেম্বরের শুরুতে দৈনিক এই সংক্রমণ সংখ্যা ছিলো ৫০ হাজারেরও কম।
ফ্রান্সের হাসপাতালগুলোতে বর্তমানে ১৮ হাজারেরও বেশী করোনা রোগী চিকিৎসা নিচ্ছে। গত বৃহস্পতিবার পর্যন্ত ৩ হাজার ৫ শ’ এর অধিক রোগী নিবিড় পরিচর্যায় রয়েছে।
করোনার নতুন এই ঢেউয়ের মুখোমুখি হয়ে ফ্রান্স সরকার গত সপ্তাহের সোমবার নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই ঘোষণায় বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে এবং পাবলিক ইভেন্টগুলোতে জনসাধারণের উপস্থিতির সংখ্যা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। যদিও স্কুল ক্যালেন্ডারে কোনো পরিবর্তন আনা হয়নি।

১১ বছরের বেশি বয়সী প্রত্যেককেই বাইরে যেতে হলে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। ২০১৯ সালের শেষের দিকে চীনে শনাক্ত হওয়ার পর থেকে এই ভাইরাসটি ফ্রান্সে ১ লক্ষ ২৩ হাজার ৭ শ’ ৪১ টি প্রাণ নিয়েছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *