টিকা প্রাপ্ত কোভিড পজিটিভ রোগীদের জন্য আইসোলেশনের সময়কাল কমালো ফ্রান্স

নবকণ্ঠ ডেস্কঃ করোনা মহামারী শুরুর পর থেকে এ পর্যন্ত সংক্রমণের সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়েছে ছয়টি দেশে। ফ্রান্স তার মধ্যে একটি দেশ। দেশটির কর্তৃপক্ষ জনস্বাস্থ্য এবং অর্থনৈতিক উদ্বেগ উভয় নিয়েই কঠিন পরিস্থিতির মুখোমুখি এই মূহুর্তে। তাই গত ১ সপ্তাহ আগে ফ্রান্স কোভিড বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। যেখানে বলা হয়েছে যে, সম্পূর্ণ টিকা দেওয়া কোভিড পজিটিভ ব্যাক্তি ১০ দিনের পরিবর্তে ৭ দিন আইসোলেশনে থাকতে পারবেন।

সম্পূর্ণ টিকাপ্রাপ্ত ব্যাক্তি করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্ট দ্বারাই আক্রান্ত হন না কেনো তাদের আইসোলেশনের সময়কাল ৭ দিনই হবে। তবে তাদের এন্টিজেন টেস্ট অথবা পিসিআর টেস্টে যদি নেগেটিভ ফলাফল দেখায় তবে তারা ৫ দিন পরই কোয়ারেন্টাইন ছেড়ে যেতে পারবেন।

সম্পূর্ণরূপে টিকাপ্রাপ্ত ব্যক্তি যদি কোভিড পজিটিভ রোগীর সংস্পর্শে আসেন তবে তাহলেও কোনো কোয়ারেন্টাইনে যেতে হবে না তাকে। তবে ফরাসি স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান সাপ্তাহিক “লে জার্নাল দু দিমাঞ্চে” এর সাথে এক সাক্ষাৎকারে বলেন যে, সবাইকেই সুরক্ষা বিধি মেনে চলতে হবে এবং নিয়মিত টেস্ট করাতে হবে।

ফরাসী স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় যে, নিয়মের এই পরিবর্তন অমিক্রন ভ্যারিয়েন্টের দ্রুত বৃদ্ধির কথা মাথায় রেখেই করা হয়েছে। নিয়মগুলো এমনভাবে করা হয়েছে যাতে ভাইরাসটিও নিয়ন্ত্রণে থাকে এবং আর্থ-সামাজিক জীবনব্যবস্থাও ঠিকমতো বজায় রাখা যায়।
ফ্রান্সে প্রতিদিন নতুন সংক্রমনের সংখ্যা দুই লাখের উপর চলছে, ফলে ১১ বছরের বেশি বয়সী সবার জন্যই মাস্ক পরা বাধ্যতামূলক করেছে দেশটি।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.