সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরষ্কার ২০২৩ এ ভূষিত হচ্ছেন সুমা দাস

সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরষ্কার ২০২৩ এ ভূষিত হচ্ছেন সুমা দাস

সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরষ্কার ২০২৩ এ ভূষিত হচ্ছেন সুমা দাস
সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরষ্কার ২০২৩ এ ভূষিত হচ্ছেন সুমা দাস

নবকণ্ঠ ডেস্কঃ আগামী ১৩ সেপ্টেম্বর ( বুধবার ), ড. সৈয়দ মুজতবা আলী’র ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঢাকার বাংলামোটরে অবস্থিত বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটি আলোচনা সভা, কবিতা পাঠ, আবৃত্তি, গান ও পুরষ্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ব কবিমঞ্চ। উক্ত অনুষ্ঠানে, প্রবাসে কবিতায় বিশেষ অবদান রাখার জন্য কবি ও সংগীত শিল্পী সুমা দাসকে ‘সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরষ্কার ২০২৩’ প্রদান করা হবে।

সুমা দাস সবার কাছেই পরিচিত একজন জনপ্রিয় সংগীত শিল্পী হিসেবে। এই গুণী শিল্পী বর্তমানে স্বামীর সাথে ফ্রান্সের প্যারিসে বসবাস করলেও জন্মগ্রহণ করেছিলেন সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। তার বাবা মা দু’জনেই পেশায় শিক্ষক ছিলেন। ছোটোবেলাতে তার গানের প্রথম হাতেখড়ি হয় তার মায়ের কাছেই। পরবর্তীতে, সংগীত শিক্ষক মধুজিৎ ভট্টাচার্য্যের কাছে গান শিখেন। ছোটবেলা থেকেই জড়িত ছিলেন লালসূর্য্য খেলাঘর আসরের সাথে।

১৯৯২, ‘৯৩ ও ‘৯৪ সালে, বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত মৌসুমী সংগীত প্রতিযোগিতায় তিনবার জেলা পর্যায়ে রবীন্দ্র সংগীত ও দেশাত্মবোধক গানে সেরা শিশুশিল্পী হিসেবে নির্বাচিত তিনি। শিশু শিল্পী হিসেবে গান গেয়েছেন সিলেট বেতারেও।
এছাড়াও, ছোটোবেলায় তিনি আরো বহু পুরষ্কার ও সার্টিফিকেট অর্জন করেন তার সংগীত দক্ষতার নিদর্শন হিসেবে।

শিক্ষার্থী হিসেবেও তুখোড় মেধাবী ছিলেন সুমা। তাই, পরে লেখাপড়ার জন্য গান নিয়মিত আর গাওয়া হয় নি তার। মেধাবী এই শিল্পী কিছুকাল একটি ডিগ্রী কলেজে শিক্ষকতাও করেছিলেন। মাঝেমাঝে বিটিভি সহ বিভিন্ন টিভি চ্যানেলে ও অনুষ্ঠানে গান গাইতেন। অনুষ্ঠান উপস্থাপনায় ও ছিলো তার সরব উপস্থিতি। গানই তার প্রাণ। তাই এখনো গান চর্চায় নিয়োজিত রেখেছেন নিজেকে।

তবে এতকিছুর মাঝে তার আরো একটি বড় পরিচয় তিনি একজন কবিও। তিনি প্রথম লেখা শুরু করেন কুলাউড়া সাহিত্য পত্রিকা অনুপ্রাসে। শিল্পাঙ্গনে তাঁর সবচেয়ে প্রিয় জায়গা হলো সাহিত্য। অপরদিকে তিনি জাতীয় কবিতা পরিষদের সদস্য।

প্রবাস জীবনে, ফ্রান্সের সাংস্কৃতিক অঙ্গনেও আলো ছড়িয়ে যাচ্ছেন এই বহুমুখী প্রতিভার অধিকারী শিল্পী। আর এবার তাই লেখালেখির স্বীকৃতি স্বরূপ পেতে যাচ্ছেন সৈয়দ মুজতবা আলী সাহিত্য পুরষ্কার ২০২৩।

-311

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.