ইফতার বিতরণের টাকার উৎস নিয়ে যা বললেন ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি

ইফতার বিতরণের টাকার উৎস নিয়ে যা বললেন ছাত্রশিবিরের ঢাবি শাখার সভাপতি

নবকণ্ঠ ডেস্কঃ এবার রমজানের শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাবি শাখা ছাত্রশিবিরের উদ্যোগে গণ-ইফতার বিতরণ কর্মসূচি পালিত হচ্ছে। জানা গেছে, প্রথম পনেরো রোজা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

ইফতার বিতরণ কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থের যোগান নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ে শিবিরের আয়োজিত ইফতার মাহফিল শেষে তিনি বলেন, “শিবিরের আয়ের মূল উৎস আমাদের সাবেক ও বর্তমান কর্মীরা। বর্তমানরা মাঠে কাজ করেন, সাবেকরা আর্থিক সহযোগিতা দেন।”

১৯৭৭ সাল থেকে কার্যক্রম শুরু করা শিবিরের অ্যালামনাই প্রসঙ্গে তিনি আরও বলেন, “বাংলাদেশে ছাত্রশিবিরের মতো দ্বিতীয় কোনো পাওয়া যাবে না, যেখানে একদম শুরু থেকে এখন পর্যন্ত সকল অ্যালামনাই কানেক্টেড। ছাত্রশিবিরের একমাত্র ব্যতিক্রম হচ্ছে, রানিং ম্যান-পাওয়াররা সকল অ্যালামনাই এর সাথে অলওয়েজ কানেক্টেড থাকে।”

ফরহাদ জানান, ছাত্রজীবন শেষে কর্মজীবনে প্রবেশ করলেও সদস্যরা সংশ্লিষ্ট শাখার সঙ্গে আজীবন যুক্ত থাকেন। তিনি উদাহরণ টেনে বলেন, “আমি চাকরিজীবনে গেলেও ঢাবি শাখার সঙ্গে যোগাযোগ রাখব। সাবেকরা এভাবেই সংগঠনকে সহায়তা করেন।” শিবিরের কর্মী, সার্থী ও সদস্যরা সংগঠন থেকে ‘ছুটি’ নিলেও তাদের সম্পর্কচ্ছেদ হয় না বলেও তিনি উল্লেখ করেন।

সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ৫০০ শিক্ষার্থীকে ইফতার করানো হচ্ছে বলে দাবি করেন ফরহাদ। এটিকে ‘সমাজের প্রতি দায়বদ্ধতা’ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “আমরা সর্বস্তরের মানুষের পাশে আছি।”

এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এবং কবি জসিমউদ্দীন হলের আবাসিক ছাত্র। তিনি জসিমউদ্দীন হল ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম পরিষদের প্রাক্তন নেতা।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.