ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ গত রবিবার ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারে এক ঐতিহ্যবাহী ইফতার মাহফিল ও সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের সম্মানিত রাষ্ট্রদূত জনাব খন্দকার এম তালহা। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ সূচনা করেন স্থানীয় সিটি কর্পোরেশনের মেয়র আইজুদ্দিন তাইবি।

ইসলামিক সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে এবং নুরুল ইসলামের সঞ্চালনায় এ আয়োজনে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

ইফতার মাহফিলের পর সুধী সমাবেশে বক্তারা দেশ-বিদেশে শান্তি, সম্প্রীতি ও মুসলিম উম্মাহর অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন। ফেডারেশন অব মুসলিম অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হেজ মেরিকার ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দেন। ববিনী গির্জার প্রধান ফাদার ডমিনিক পেল ও ফাদার জর্জ ওয়াসাভি ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে বলেন, “শান্তিপূর্ণ সমাজ গঠনে ধর্মীয় নেতাদের ভূমিকা অপরিসীম।” স্থানীয় কাউন্সিলর রাববানী খান প্রবাসী বাংলাদেশিদের সমাজসেবা ও সাংস্কৃতিক অবদানের প্রশংসা করেন। ব্যবসায়ী তানজিম হোসেন হায়দার অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে মসজিদের খতিব আহমাদুল ইসলামের নেতৃত্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিমের শান্তি, সমৃদ্ধি এবং পরকালীন মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। এতে স্থানীয় সিটি কর্পোরেশনের সহকারী মেয়র, প্যারিসের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *