
নবকণ্ঠ ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নং শাহবাজ পুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে মনোনয়নের প্রত্যাশা করছেন সাংবাদিক সেলিম উদ্দিন।
ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়নের জন্য দাঁড়িয়েছেন বলে ঘোষনা দিয়েছেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশের সৈনিক ও মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবেও রয়েছে তাঁর খ্যাতি।
তিনি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন আহমদের একনিষ্ঠ কর্মী। ছাত্রলীগের নেতা ছিলেন, বর্তমানে পর্তুগাল আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক। সমাজসেবা ও মানবিক কর্মকান্ডে সাংবাদিক সেলিম উদ্দিন উদ্দীনের অবদানের জন্যও কর্মীরা তাঁকে নিয়ে আশাবাদী।
এ লক্ষ্যে গত শুক্রবার, নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে সেলিম উদ্দিনের সিভি উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরের হাতে তুলে দেন, শাহবাজপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ইসলাম আইনুল ও ৯ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ আহমেদ।
সেলিম উদ্দিন নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী হলে শাহবাজপুর ইউনিয়ন বাসীর উন্নয়ন ঘটবে বলে মনে করেন এলাকাবাসী।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
