২০২২ থেকে প্লাস্টিকের প্যাকেজিং নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স

২০২২ থেকে প্লাস্টিকের প্যাকেজিং নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স

২০২২ থেকে প্লাস্টিকের প্যাকেজিং নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স
২০২২ থেকে প্লাস্টিকের প্যাকেজিং নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স

নবকণ্ঠ ডেস্কঃ প্লাস্টিকের বর্জ্য কমানোর লক্ষ্যে প্লাস্টিকের প্যাকেজিং নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। ফেব্রুয়ারী ২০২০ আইন বাস্তবায়নের মাধ্যমে ফ্রান্স প্রশাসন প্রায় ৩০ টির মত ফল এবং সবজির তালিকা প্রাকাশ করেছে যা জানুয়ারির ১ তারিখ থেকে প্লাস্টিকের প্যাকেজিং ব্যাতীত বিক্রি করতে হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বর্তমানে প্রতিদিনকার জীবনে অত্যন্ত বেশি পরিমাণে একবার ব্যবহার যোগ্য প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে।

সার্কুলার ইকোনমি আইনের লক্ষ্য হলো প্লাস্টিকের ব্যবহার কমানো এবং এর পরিবর্তে অন্যান্য উপকরণ বা পুনরায় ব্যবহার যোগ্য প্যাকেজিং চালু করা।

প্লাস্টিক নির্মূল করার জন্য এ প্যাকেজিং নিষেধাজ্ঞা ফরাসী সরকার কর্তৃক গৃহীত বহুবছরের কর্মসূচির একটি অংশ। ধারণা করা হয়, ৩৭% ফল এবং সবজি প্যাকেজিং সহ বিক্রি করা হয় এবং আশা করা হচ্ছে যে উল্লেখিত পদক্ষেপের ফলে প্রত্যেক বছর প্রায় ১ বিলিয়নেরও বেশি অব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যবহার রোধ করা সম্ভব হবে।

২০২১ সাল থেকে ফ্রান্স প্লাস্টিকের স্ট্র, কাপ এবং কাটলারি, পাশাপাশি স্টাইরোফোম টেকওয়ে বক্স নিষিদ্ধ করা হয়। কাটা ফল এবং অল্প কিছু ফল এবং সবজি এখনো প্লাস্টিকের প্যাকেজিং সহ বিক্রি করা যেতে পারে কিন্তু ২০২৬ সালের জুন মাসের মধ্যে ক্রমান্বয়ে তা বন্ধ করতে হবে বলে জানানো হয়।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.