ফ্রান্সের সারসেলে ‘সাথী ফ্যাশন ওয়ার্ল্ড’-এর নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামীকাল

ফ্রান্সের সারসেলে ‘সাথী ফ্যাশন ওয়ার্ল্ড’-এর নতুন শোরুমের শুভ উদ্বোধন আগামীকাল

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের সারসেল এলাকায় আধুনিক ডিজাইনের পোশাকপ্রেমীদের জন্য নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে “সাথী ফ্যাশন ওয়ার্ল্ড”। আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিষ্ঠানটির নতুন শোরুমের শুভ উদ্বোধনী অনুষ্ঠান। আয়োজকরা জানিয়েছেন, সুলভ মূল্যে আধুনিক ও আকর্ষণীয় পোশাক সরবরাহের লক্ষ্য নিয়েই তাদের এ নতুন উদ্যোগ।

নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় বিভিন্ন কমিউনিটির মানুষকে আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। আয়োজকরা জানান, পরিবার নিয়ে কেনাকাটার জন্য একটি বিশ্বস্ত ও আরামদায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করছে “সাথী ফ্যাশন ওয়ার্ল্ড”।

বিজ্ঞাপন

আগামীকাল দুপুর ১২টায় ফ্রান্সের সারসেলের ১ প্লাস দ্য লা মেডিটারানেয়া, ৯৫২০০ ঠিকানায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উদ্বোধন উপলক্ষে বিশেষ ছাড়, আকর্ষণীয় উপহার এবং নতুন কালেকশনের এক্সক্লুসিভ অফারের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আয়োজকরা আরও জানান, উদ্বোধনী দিনে ক্রেতাদের জন্য থাকছে বিশেষ চমক ও ব্যতিক্রমধর্মী ফ্যাশন সংগ্রহ। নতুন এ শোরুমে আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাক ও ফ্যাশন সামগ্রী পাওয়া যাবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যাবে ০৭৫১০৭২৬৯২ এবং ০৭৫৪৫৯৭৪৭৪ নম্বরে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.