নবকণ্ঠ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি সাংবাদিকদের প্রাচীনতম সংগঠন “প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস)” ২০২৬-২০২৭ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। বুধবার (২০ মে) দুবাইয়ে আয়োজিত এক সভায় ১৭ সদস্যবিশিষ্ট নতুন এ কমিটির নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
নতুন কমিটিতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজ ও ডেইলি অবজারভারের আরব আমিরাত প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার। একইসঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে আবারও দায়িত্ব পেয়েছেন বাংলা টিভি ও সিপ্লাস টিভির প্রতিনিধি এম আব্দুল মান্নান।
ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— সহ-সভাপতি হিসেবে নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়) এবং মোহাম্মদ ছালাহউদ্দিন (দৈনিক ইনকিলাব)। সাংগঠনিক সম্পাদক হয়েছেন গিয়াস উদ্দিন সিকদার (বিবিসি একাত্তর) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মনির উদ্দিন মান্না (প্রবাসের প্রহর)।
এ ছাড়া দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মইনুল ইসলাম তালুকদার (ডিবিসি নিউজ, আবুধাবি)। প্রচার সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ওবায়দুল হক মানিক (৫২ টিভি) এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি)। অর্থ সম্পাদক পদে রয়েছেন ওবায়দুল হক (দৈনিক দেশকাল) এবং সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন নুরুল্লাহ শাহাজাহান খান (কে টিভি)।
কমিটিতে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব সরকার (বিশ্ব বাংলা টিভি)। তথ্য ও প্রযুক্তি সম্পাদক হয়েছেন সাহেদ ছরোয়ার (কলম টিভি ও কলম বিডি নিউজ)।
সংগঠনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মোহাম্মদ আলী রেজা (ঢাকা গেজেট), আব্দুল মান্নান (চট্টগ্রাম মঞ্চ), আলী রশিদ (নিউজ ২৪ চট্টগ্রাম), মো. আরমান চৌধুরী (দৈনিক আমার সময়) এবং আরশাদুল হক (দৈনিক সূর্যোদয় দুবাই)।
সভায় বক্তারা বলেন, ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রবাসী সাংবাদিক সমিতি সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের প্রথম সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দীর্ঘ সময় ধরে সংগঠনটি প্রবাসী বাংলাদেশিদের নানা সমস্যা, অধিকার ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছে।
নেতৃবৃন্দ আরও জানান, বিশেষ করে অসহায় ও বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে দাঁড়িয়ে সংগঠনটি মানবিক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও প্রবাসীদের অধিকার রক্ষা ও কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃতভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
প্রসাস সভাপতি সাইফুল ইসলাম তালুকদার বলেন, প্রবাসী সাংবাদিকদের পেশাগত ঐক্য ও প্রবাসীদের কল্যাণে সংগঠনটি অতীতের ধারাবাহিকতা বজায় রেখে কাজ চালিয়ে যাবে। একই সঙ্গে নতুন প্রজন্মের সাংবাদিকদের সম্পৃক্ত করে সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।.
