প্যারিসে প্রয়াত জনপ্রিয় ব্যক্তিত্ব এস এইচ হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্যারিসে প্রয়াত জনপ্রিয় ব্যক্তিত্ব এস এইচ হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

 প্যারিসে প্রয়াত জনপ্রিয় ব্যক্তিত্ব এস এইচ হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্যারিসে প্রয়াত জনপ্রিয় ব্যক্তিত্ব এস এইচ হায়দার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

গত ১লা অক্টোবর, প্যারিসের স্তা ইসলামিক সেন্টারে প্রয়াত জনপ্রিয় কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম এস এইচ হায়দার স্মরণে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন স্তা ইসলামিক সেন্টারের সভাপতি মোঃ সালাহউদ্দীন সহ বিশিষ্ঠ কমিউনিটি ব্যক্তিত্ব, গুনগ্রাহী ও মরহুমের পরিবারের দুই সদস্য।

সেন্টার সভাপতি জনাব সালাহউদ্দীন মরহুম হায়দারের স্মৃতিচারণ করে বক্তব্য দিতে দিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “মরহুম এস এইচ হায়দার ছিলেন ছোট-বড়, ধনী-গরিব সকল প্রকারের প্রবাসীদের বিপদের বন্ধু ও সাথী। ফ্রান্সের বাংলাদেশী কমিউনিতিকে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে নিয়ে এসে যত অবদান তিনি রেখেছেন তা ভুলবার নয়। তাঁর মত ব্যক্তির ইন্তেকালের পরে যে শুন্যতা সৃষ্ঠি হয় তা আর পূরন হয় না।”

প্রবাসী বাংলাদেশীরা তার সামাজিক অবদানকে অত্যন্ত শ্রদ্ধা ও দোয়ার সাথে স্মরণ করে ও করবে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, চেনা-জানা সকলের উচিত তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা, কমিউনিটি যে উপকার সহযোগিতা ও সহযোগিতার আদর্শ তার কাছে শিখেছে, পেয়েছে তা যেন তাঁর জন্য সদকায়ে জারিয়া হয় সেই দোয়া করেন তিনি।

বাবার জন্য দোয়া ও মাগফিরাত কামনায় মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের দুই পুত্র তানজ্বিম হোসেইন ও তাসিফ হোসেইন।
এ মাহফিলে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা জালাল উদ্দীন, কামরুল হাসান, নূরুল আবেদীন, আঙ্গুর আহমেদ, ফারুক খান।

মরহুম এস এইচ হায়দার ছিলেন আমি ভয়াজ এর চেয়ারম্যান, ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ এর উপদেষ্টা; এছাড়াও ছোট বড় নানা সংগঠন ও কার্যক্রমে ছিল তার ব্যপক অবদান।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *