
ফ্রান্সে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর আয়োজনে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এ আয়োজন প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়।
স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সভাপতি নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল সরকারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত এস এম মাহবুবুল আলম।
সংগঠন এর পক্ষ থেকে সকল প্রবাসীদের শুভেচ্ছা জানান সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন।
মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফ্রান্স আওয়ামী লীগ এর জ্যৈষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, সহ সভাপতি শাহেদ আলী,সৈয়দ ফয়সাল ইকবাল হাশমী, জাকির হোসেন ভূঁইয়া, ঢাকা বিভাগিয় এসোসিয়েশনের চেয়ারম্যান শাহজাহান রহমান,. বাংলা অটো ইকুলের চেয়ারম্যান হোসেইন সালাম রহমান সহ বিভিন্ন সংগঠনের নেতারা।
মেলার দ্বিতীয় পর্বে স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদিকা হ্যাপি চৌধুরী ও মুন্নি খন্দকার এর পরিচালনায় গান পরিবেশন করেন সুমা দাস, গোপাল দাস, পুষ্প রানী দাস, লুবনা ইয়াসমিন,জিল্লুর রহমান, ইসরাত জাহান ফ্লোরা, মুন্নি খন্দকার, দীপক দেবনাথ, নিত্য শিল্পী পাপিয়া বড়ুয়া সহ আরো অনেকে।
বৈশাখী মেলা সফল ভাবে সম্পন্ন হওয়াতে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মেলায় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সহ সভাপতি অবনীর চন্দ্র দাস গোপাল, মোতালেব খান, আবু মুর্শেদ পাটোয়ারী, শাহ আফানুর।
ফ্রান্স বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের উপদেষ্টা কামাল মশিউর, বৃহত্তর কুমিল্লা জনকল্যাণ সমিতি এর সাধারণ সম্পাদক আমিন খান হাজারী, বিকল্প ধারার সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ফ্রান্স কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, কুমিল্লা জেলা সমিতির প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী ভুট্টো, ফ্রান্স আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ফ্রান্স নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ,স্বরলিপির সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর উপদেষ্টা, আতাউর রহমান বেনু, অজয় দাস, স্বরলিপির সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সহ-সভাপতি মাহমুদুল হক, সহ-সভাপতি শিপন প্লাসিড রিবারু, সহ-সভাপতি মনির হোসেন, ফ্রান্স আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম, ঢাকা বিভাগ ফ্রান্সের সাংগঠনিক সম্পাদক আলী আক্কাস, স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী প্যারিস ফ্রান্স এর মহিলা সম্পাদিকা নুরুণ হোসেন নিপা, সহ মহিলা সম্পাদিকা সেলিনা আফজাল, দপ্তর সম্পাদক আশিক আহমেদ উল্লাহ, অভ্যর্থনা সম্পাদক এস কে মাহমুদ সুমন, আন্তর্জাতিক কালচারাল অ্যাসোসিয়েশনের সভাপতি শিবলী বড়ুয়া।

