ইরানের বহরে যুক্ত হচ্ছে রাশিয়ার দেয়া ১৫টি হেলিকপ্টার

ইরানের বহরে যুক্ত হচ্ছে রাশিয়ার দেয়া ১৫টি হেলিকপ্টার

নবকণ্ঠ ডেস্কঃ যখন ইরানকে মারতে একের পর ছক সাজাচ্ছে আমেরিকা তখন যেন তেহরানের ত্রাতা হিসেবে এগিয়ে আসছে আমেরিকার অন্যতম শত্রু রাশিয়া। মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই মধ্যপ্রাচের পরাশক্তি এ দেশটিতে ১৫টি অত্যাধুনিক হেলিকপ্টার সরবরাহ করবে পুতিন প্রশাসন।

এই চুক্তির আওতায় ১২টি উদ্ধারকারী হেলিকপ্টার এবং ৩টি অগ্নি নির্বাপক হেলিকপ্টার অন্তর্ভুক্ত রয়েছে, যা নাইট ভিশন প্রযুক্তি সজ্জিত। এই চুক্তিটি প্রাক্তন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির প্রশাসনের সময় সম্পন্ন হয়েছিল। হেলিকপ্টারগুলোর মোট মূল্য প্রায় ৫০০ মিলিয়ন ডলার এবং প্রথম চারটি হেলিকপ্টার ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে সরবরাহ করা হবে।

রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টারে থাকবে বর্তমান সময়ের অত্যাধুনিক সব প্রযুক্তির সমন্বয়। তাতে আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে সহজেই নিজের বিমান বহরকে আরও শক্তিশালী করতে পারবে তেহরান। বলা হচ্ছে- রাশিয়ার সরবরাহকৃত এসব হেলিকপ্টার আকারে বেশ বড় এবং বিশেষায়িত সুবিধা সম্পন্ন হবে।

ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ ও উদ্ধার সংস্থার প্রধান বাবাক মাহমুদি জানান, প্রেসিডেন্ট রাইসির সময় রাশিয়ার কাছ থেকে নাইট ভিশন প্রযুক্তিসম্পন্ন ১২টি উদ্ধার হেলিকপ্টার এবং তিনটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার কেনার চুক্তি করেছে ইরান।

এই চুক্তির অংশ হিসেবে রাশিয়া আরও কিছু সামরিক সরঞ্জাম, যেমন Su-35 যুদ্ধবিমান এবং Mil Mi-28 আক্রমণ হেলিকপ্টার, ইরানকে সরবরাহ করবে। এটি ইরান ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা মধ্যপ্রাচ্যে এবং ইউক্রেনের সংকটে যুক্তরাষ্ট্রের উদ্বেগ সৃষ্টি করেছে।

উল্লেখ্য সদ্য প্রয়াত ইরানের প্রেসিডেন্ট এর দূর্ঘটনার শিকার হওয়া হেলিকপ্টারটি সত্তরের দশকে যুক্তরাষ্ট্র থেকে আনা বেল ২১২ মডেলের যা ইসলামী বিপ্লবের পর মার্কিন নিষেধাজ্ঞার মুখে বিমান মেরামতে আমেরিকার কাছ থেকে কোনো খুচরা যন্ত্রাংশ কিনতে পারেনি তেহরান।

-191

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.