ইতালিতে সংবর্ধনায় সিক্ত আরেজ্জো সিটির নব-নির্বাচিত কাউন্সিলার রাসেল আহমেদ

ইতালিতে সংবর্ধনায় সিক্ত আরেজ্জো সিটির নব-নির্বাচিত কাউন্সিলার রাসেল আহমেদ

নবকণ্ঠ ডেস্ক: ইতালির আরেজ্জো সিটি কর্পোরেশন নির্বাচনে বিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক ও নবনির্বাচিত কাউন্সিলার রাসেল আহমেদকে গণসংবর্ধনা দিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আরেজ্জোবাসীর উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক প্রবাসীর পাশাপাশি ইতালীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুল করিম ও এনাইয়া আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরেজ্জো সিটি কর্পোরেশনের মেয়র মারচেল্লো কমানদোচ্চি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমুনি দি আরেজ্জোর ভাইস সিনদাকো ফ্রানচেস্কো গামুররিনি।

এছাড়াও অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন জন পাল (রাজীব), জামাল কাসেম, রাজীব, নিয়াম উল্লাহ, মনিরুজ্জামান, আল আমিন খন্দকার, সোহরাব আহমেদ, রুবেল আহমেদ, ফরহাদ, কলি আহমেদ, সাদেকুর রহমান, এহসান উল হক, জালাল আহমেদ, আসাদুজ্জামান লিটন, মিয়া সোহাগসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

বক্তব্যে মেয়র মারচেল্লো কমানদোচ্চি প্রবাসী বাংলাদেশিদের ভূয়সী প্রশংসা করে বলেন, বাংলাদেশি কমিউনিটি ইতালির অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অবদান রেখে চলেছে। ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

সংবর্ধনার জবাবে রাসেল আহমেদ বলেন, একজন বাংলাদেশি হিসেবে তিনি গর্বিত। তিনি শুধু বাংলাদেশিদের নয়, ইতালিতে বসবাসরত সব দেশের অভিবাসীদের পাশে থেকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করতে চান। মানুষের সেবাই তার মূল লক্ষ্য উল্লেখ করে তিনি সবার সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।

তিনি আরও বলেন, আরেজ্জো শহরের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং বহুজাতিক কমিউনিটির কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, আরেজ্জো সিটি কর্পোরেশনে রাসেল আহমেদের বিজয় শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং ইতালিপ্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গৌরবের মাইলফলক। পরে আরেজ্জোর বিভিন্ন আঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.