নবকণ্ঠ ডেস্ক: ইতালির রাজধানী রোমের বাংলাদেশি অধ্যুষিত কর্নেলিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট’। Piazza Giureconsulti 38, Zona Cornelia, Metro A (Cornelia) ঠিকানায় উদ্বোধনের প্রথম দিনেই প্রবাসী বাংলাদেশিদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় বাংলাদেশিদের পাশাপাশি ইতালিয়ান, এশিয়ান এবং ল্যাটিন আমেরিকানসহ বিভিন্ন দেশের নাগরিকরাও অনুষ্ঠানে অংশ নিয়ে নতুন এই উদ্যোগকে স্বাগত জানান।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আঞ্চলিক, সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অতিথিরা উদ্যোক্তাদের শুভেচ্ছা জানিয়ে বলেন, প্রবাসে বাংলাদেশি ব্যবসার প্রসারে এমন উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে এবং নতুন উদ্যোক্তাদেরও উৎসাহিত করবে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, শতভাগ হালাল খাবার, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নতমানের সেবা এবং গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েই তাদের কার্যক্রম শুরু হয়েছে। দেশীয় ঐতিহ্যবাহী স্বাদের পাশাপাশি আন্তর্জাতিক মান বজায় রেখে সব শ্রেণি-পেশার মানুষের জন্য মানসম্মত খাবার পরিবেশন করাই তাদের মূল লক্ষ্য।

প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছেন রনি খান, নাসির উদ্দিন, এ কে এম রুহুল ইসলাম (সুমন), আব্দুল মতিন, ফয়সাল আহমেদ, জুনায়েদ সিদ্দিকী, রাসেল আহমেদ এবং মিজানুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিদের অনেকেই রেস্টুরেন্টটির মনোরম পরিবেশ, আধুনিক সাজসজ্জা এবং আন্তরিক ব্যবস্থাপনার প্রশংসা করেন। একজন ইতালিয়ান অতিথি বলেন, রেস্টুরেন্টের পরিবেশ অত্যন্ত আকর্ষণীয়। খাবারের মান এবং আন্তরিক আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে।
রোমে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী বলেন, বাংলাদেশি অধ্যুষিত এলাকায় এমন একটি আধুনিক, পরিচ্ছন্ন ও শতভাগ হালাল রেস্টুরেন্ট প্রতিষ্ঠা সত্যিই আনন্দের। পরিবার-পরিজন নিয়ে নিশ্চিন্তে এখানে আসা যাবে।
এদিকে একজন ল্যাটিন আমেরিকান অতিথি জানান, এই প্রথম তিনি বাংলাদেশি খাবারের স্বাদ গ্রহণ করেছেন। তার ভাষায়, খাবার যেমন সুস্বাদু, তেমনি সেবাও ছিল অত্যন্ত আন্তরিক।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী, সাংবাদিক ও কমিউনিটি নেতারা আশা প্রকাশ করেন, ‘আল মাদিনা কেবাব অ্যান্ড রেস্টুরেন্ট’ শুধু একটি ব্যবসা প্রতিষ্ঠান হিসেবেই নয়, বরং রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের একটি গুরুত্বপূর্ণ মিলনকেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলাদেশি উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগ ইতালিতে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে বলেও তারা মন্তব্য করেন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
