মজুরি বৈষম্যের অভিযোগে ফ্রান্সে ধর্মঘট : রাস্তায় বিক্ষোভ

মজুরি বৈষম্যের অভিযোগে ফ্রান্সে ধর্মঘট : রাস্তায় বিক্ষোভ

মজুরি বৈষম্যের অভিযোগে ফ্রান্সে ধর্মঘট : রাস্তায় বিক্ষোভ
মজুরি বৈষম্যের অভিযোগে ফ্রান্সে ধর্মঘট : রাস্তায় বিক্ষোভ

নবকণ্ঠ ডেস্কঃ ২০২২ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হতে চলেছে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনের মাত্র কয়েক মাস আগেই গত সোমবার ফ্রান্সের অর্থনৈতিক দিকগুলো রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে আনার লক্ষ্যে দেশটির ট্রেড ইউনিয়নগুলো একটি সাধারণ ধর্মঘটের ডাক দেয় যেখানে মজুরি বৈষম্যই ছিলো প্রধান অভিযোগ।

কঠোর বামপন্থী ইউনিয়ন সিজিটি প্রধান ফিলিপ মার্টিনেজ সাংবাদিকদের জানান তারা মজুরী বৈষম্য সহ অন্যান্য উদ্বেগের বিষয়ে ‘জরুরি উত্তর’ চান।
মার্টিনেজ আরো বলেন, রাস্তায় হরতালরত শ্রমিকদের বিক্ষোভের গুরুত্বপূর্ণ ‘প্রভাব’ রয়েছে। তিনি আশা করেন এবার তারা ‘আর্থ-সামাজিক সমস্যাগুলো’ কে আগের থেকেও বেশি ফ্রান্সের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে রাখা নিশ্চিত করবেন।

মার্টিনেজের ইউনিয়ন জানায়, ফ্রান্স জুড়ে প্রায় ২০০ র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে এবং প্যারিসের সবচেয়ে বড় এই ইভেন্টে প্রায় ২৫ হাজার মানুষ অংশগ্রহণ করেছে। যদিও পুলিশ তাদের রিপোর্টে মাখসাই-এ ৩ হাজার ৫ শ’ জন এবং লিয়েনে মাত্র ২ হাজার জনের কথা জানিয়েছে এবং ফ্রান্সের রাজধানীর ব্যাপারে কোনো পরিসংখ্যান এখনো জানায়নি।

সিজিটি ছাড়াও হরতাল আহবানকারী ইউনিয়নের বাকীরা হলো- এফও, এফএসইউ, সলিডারিস ইউনিয়ন এবং সেই সাথে তরুণদের আরো চারটি সংগঠনও রয়েছে যারা হলো- এফআইডিএল, ইউএনইএফ, ইউএনএল এবং এমএনএল।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.