ভ্যাকসিন নিয়ে ইইউ'তে চলছে মতবিরোধ

ভ্যাকসিন নিয়ে ইইউ’তে চলছে মতবিরোধ

ভ্যাকসিন নিয়ে ইইউ'তে চলছে মতবিরোধ
ভ্যাকসিন নিয়ে ইইউ’তে চলছে মতবিরোধ

নবকণ্ঠ ডেস্কঃ “সবাই নিরাপদ হওয়া পর্যন্ত কেউই নিরাপদ নয়”- এই বাক্যটি ইউরোপে মন্ত্রের মত হয়ে উঠেছে যেহেতু সদস্য দেশগুলো তাদের দেশের নাগরিকদের কোভিড-১৯ থেকে সুরক্ষা কাজ করে যাচ্ছে।
কিন্তু শুধুমাত্র যারা ইইউতে বসবাস করে তাদেরকেই বুঝানো হচ্ছে নাকি নাকি বিশ্বের বাকীরাও এর অন্তরভুক্ত- এ প্রশ্ন নিয়ে চলছে মতবিরোধ।

ইইউ প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন সম্প্রতি তার স্টেট অব দ্যা ইউনিয়ন বক্তৃতায় এই কথা স্বীকার করেন যে বিশ্বব্যাপী নিম্ন-আয়ের দেশগুলোতে ১ শতাংশের ও কম মানুষকে টিকা দেওয়া হয়েছে।

সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যের একাংশ কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য মেধাস্বত্ব অধিকার সুরক্ষা আইন তুলে নেওয়ার দাবিতে ভোট দেয়।

কিন্তু এ প্রস্তাবের পক্ষে ছিলেন অল্পসংখ্যক ভোটার। তাই এ মাসের শেষের দিকে বিশ্ব বাণিজ্য সংস্থায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.