প্যারিসে আবুল খায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন

প্যারিসে আবুল খায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন

প্যারিসে আবুল খায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন
প্যারিসে আবুল খায়ের হত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের প্যারিসে দুর্বৃত্তদের হামলায় নিহত আবুল খায়ের চৌধুরী হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার প্রবাসী বাংলাদেশীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশ এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। বিক্ষোভরত বাংলাদেশীরা মিছিল নিয়ে রিপাবলিকে গিয়ে জড়ো হন।

হত্যার সুষ্ঠু বিচার, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং বাংলাদেশিসহ বিদেশিদের নিরাপত্তায় ফ্রান্স প্রশাসনের কার্যকর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান করা হয়।

সমাবেশ বক্তারা বলেন,  ফ্রান্স বিশ্ব মানবতার দেশ, রয়েছে আইনের শাসন, মানুষের জীবন রক্ষায় ফ্রান্স সরকার বদ্ধপরিকর। সমাবেশের নিরাপত্তার জন্য পুলিশি পাহারা দেওয়া হয়।

সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের হাতে হত্যাকারীদের গ্রেফতার এর দাবিতে ব্যানার ফেস্টুন ছিল লক্ষ্যনীয়।

গত ২৩ মে আবুল খায়ের চৌধুরী নিখোঁজ হন। এরপর ২৬ মে প্যারিসের কাছে ট্রেন স্টেশনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আবুল খায়ের চৌধুরীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামে। এ হত্যাকাণ্ডে জড়িত কোন আসামী আটক করতে পারেনি পুলিশ এবং হত্যার কারণও জানা যায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *