ফ্রান্সের জাতীয় সংগীত দিবসে মন মাতানো বাংলাদেশী গানের উৎসব

ফ্রান্সের জাতীয় সংগীত দিবসে মন মাতানো বাংলাদেশী গানের উৎসব

ফ্রান্সের জাতীয় সংগীত দিবসে মন মাতানো বাংলাদেশী গানের উৎসব
ফ্রান্সের জাতীয় সংগীত দিবসে মন মাতানো বাংলাদেশী গানের উৎসব

নবকণ্ঠ ডেস্কঃ বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিসে এসোসিয়েশন কালচারাল ফ্রানকো বাংলাদেশ-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল ফ্রান্সে বাংলা গানের অনুষ্ঠান। প্যারিসের গার দ্যু নর্দ এ ‘ফেত দ্যা লা মিউজিক’ এর আয়োজন করা হয় প্রবাসী বাংলাদেশীদের জন্য।

এ অনুষ্ঠানের আয়োজন করেন প্যারিসের নৃত্যশিল্পী সংগঠনের সাধারন সম্পাদক খান নোভা।
উপস্থিত সঙ্গিতপ্রেমীদের উদ্যেশ্যে নোভা বলেন, “বাংলা সঙ্গীতকে সমগ্র পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সবাইকে এক সাথে কাজ করতে হবে।” ফ্রাংকো বাংলাদেশের এ অনুষ্ঠান আয়োজনের প্রধান উদ্দেশ্য বাংলা সঙ্গীত এবং বাংলা সংস্কৃতিকে সবার কাছে পৌঁছে দেওয়া বলেও তিনি উল্লেখ করেন।

বাংলা সংস্কৃতি এর উন্নতি এর ধারা অব্যাহত রাখতে ও ভবিষ্যৎ প্রজন্মের ভিতর বাংলা সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার জন্য এসব আয়োজন অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানটি নিজেদের মত করে উপভোগ করেন।
অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশীরা অনেক সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করছেন বলে জানান।
অনেকেই বলেন বিদেশের মাটিতে এমন সুন্দর অনুষ্ঠান আগে উপভোগ করা হয়ে ওঠে নি। এ কনসার্টে বাংলাদেশী শিল্পীদের পাশাপাশি প্যারিসের স্থানীয় শিল্পীরাও অংশ গ্রহন করেন।

এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে শাহ গ্রুপ, ফায়া এবং তান্দুরি শুকরিয়া। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন মনির ভূইয়া এবং ‘আমাদের রান্নাঘর’ টিম।

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.