প্যারিসে বিডি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্যারিসে বিডি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্যারিসে বিডি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
প্যারিসে বিডি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ সম্প্রতি ফ্রান্সে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের মাদরাসা বিভাগ অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে বলে জানা গেছে।

ইউরোপের অন্যতম উন্নত দেশ হিসেবে খ্যাত ফ্রান্সের এই সংগঠনটি সেখানকার মুসলিম শিশুদেরকে ইসলামিক মূল্যবোধ শেখানোর ব্যাপারে অনন্য ভূমিকা রেখে চলেছে। এখানে রয়েছে মক্তব, হিফজ বিভাগ ও নৈতিকতা শেখানোর সুব্যবস্থা।

গত ১লা জুলাই ২০২৩ শনিবার বাংলাদেশ কমিউনিটির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশী কমিউনিটি মসজিদ (CCM IDF) stains পরিচালিত মাদরাসা এই বার্ষিক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির বক্তব্য প্রদান শেষে মেধাবী ছাত্র-ছাত্রীদেরকে পুরষ্কার প্রদান করা হয়।

ইসলামিক সেন্টারের সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে মাদরাসা বিভাগের পরিচালক নুরুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন। এছাড়াও অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সেন্টার সহ-সভাপতি কামরুল হাসান, মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক আহমাদুল ইসলাম, হিফয বিভাগের ইনচার্জ হাফেজ কারী বেলায়েত হোসাইন এবং হিফয বিভাগের শিক্ষক হিসাম উদ্দিন।

অসংখ্য অভিভাবক, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শুভাকাঙ্ক্ষীগণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সকল শ্রেণীর ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী ও উপস্থিতি এবং নৈতিকতা সমন্বয় করে মোট ৫ টি পুরস্কার প্রদান করা হয়। সবশেষে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করা হয়।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.