করোনা সংক্রমণ উর্ধ্বমূখী: জার্মানিতে টিকাবিহীনদের জন্য নতুন নির্দেশনা

করোনা সংক্রমণ উর্ধ্বমূখী: জার্মানিতে টিকাবিহীনদের জন্য নতুন নির্দেশনা

করোনা সংক্রমণ উর্ধ্বমূখী: জার্মানিতে টিকাবিহীনদের জন্য নতুন নির্দেশনা
করোনা সংক্রমণ উর্ধ্বমূখী: জার্মানিতে টিকাবিহীনদের জন্য নতুন নির্দেশনা

নবকণ্ঠ ডেস্কঃ করোনার “টিকা না নেয়া” নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে জার্মানী। কোভিড সংক্রমণের রেকর্ড পরিমাণ বৃদ্ধি ঠেকাতে গত বৃহস্পতিবার জার্মান নেতারা টিকাবিহীনদের জন্য রেস্তোরাঁ, খেলাধুলার অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যাতায়াত নিষেধাজ্ঞার পরিকল্পনা সহ নতুন কঠোর নিষেধাজ্ঞা প্রদানে সম্মত হয়েছেন।

নতুন সংক্রমণ সংখ্যা ৬৫,৩৭১ এ পৌঁছানোয় দেশটির ১৬ টি রাজ্যের নেতারা চ্যান্সেলর এঞ্জেলা মেরকেলের সাথে আলোচনা করে সম্মত হয়েছেন যে, যারা টিকা দেননি তাদেরকে গণপরিবহন ব্যবহার বা অফিসে যাওয়ার জন্য নেগেটিভ পরীক্ষা দিতে হবে।
সর্বোচ্চ ঝুঁকিপূর্ণদের রক্ষা করার লক্ষ্যে তারা বৃদ্ধাশ্রমের কর্মী এবং স্বাস্থ্যসেবা কর্মীদের টিকাগ্রহণ বাধ্যতামূলক করার সিদ্ধান্তেও সম্মত হয়েছেন।

বর্তমান পরিস্থিতিকে ‘অত্যন্ত নাটকীয়’ বলে অভিহিত করে মেরকেল বলেন যে, আমাদের প্রয়োজন সংক্রমণের এই দ্রুত বৃদ্ধির লাগাম টেনে ধরা।
গত সাতদিন ধরে যেসব জায়গায় হাসপাতালে করোনা রোগী ভর্তির হার প্রতি ১ লক্ষতে ৩ জন, সেসব জায়গার টিকাবিহীন ব্যক্তিদেরকে নির্দিষ্ট কিছু জনসমাগমের জায়গা থেকে নিষিদ্ধ করা হবে।

তথাকথিত ‘টুজি (2G)’ নিয়ম অনুসারে
-শুধুমাত্র ভ্যাকসিনেটেড এবং করোনা থেকে সেরে উঠেছেন এমন ব্যাক্তিরাই বিনা বাঁধায় সব জায়গায় চলাফেরা করতে পারবে
– এই নিয়মটি বড় যেকোনো অনুষ্ঠানের পাশাপাশি অবসর যাপন এবং খেলাধুলার সুবিধার ক্ষেত্রেও প্রয়োগ করা হবে।
যে অঞ্চলে হাসপাতালে ভর্তির হার ছয়ের বেশি তাদের ক্ষেত্রে “টুজি (2G) প্লাস” নিয়ম প্রবর্তন করা হবে, যেখানে অংশগ্রহণকারীদের পরীক্ষা করার পাশাপাশি টিকা দিতে হবে এবং ৯ শতাংশের বেশি আক্রান্ত অঞ্চলসমূহে যোগাযোগের উপর বিধিনিষেধ আরোপের মতো অতিরিক্ত ব্যবস্থা চালু করতে হবে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.