
এন আই মাহমুদঃ বন্ধন পরিবার, ফ্রান্সের আয়োজনে এবার অনুষ্ঠিত হয়ে গেল জমজমাট পিঠা উৎসব। প্রবাসী বাংলাদেশী পরিবারগুলোর স্বতস্ফুর্ত অংশগ্রহনে অনুষ্ঠিত এ আয়োজনে ছিল ফ্রান্সের জনপ্রিয় সব শিল্পীদের নিয়ে সাংষ্কৃতিক অনুষ্ঠান।
পিঠা উৎসবের সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান আয়োজক সদস্য সংগীত শিল্পী শিউলি গিয়াস। জনপ্রিয় উপস্থাপিকা প্রিয় এর প্রাণবন্ত উপস্থাপনায় এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জি এম জি এয়ার কার্গো ফ্রান্সের চেয়ারম্যান কবির হোসেইন পাটোয়ারী।
অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করে আরো বক্তব্য রাখেন হাবিব খান, আমিন খান, গিয়াস, সোলেমান, মালেক, বরন বড়ুয়া,ফরহাদ আহম্মেদ, নয়ন আহম্মেদ, অনিম, নাঈম, রোদ, উপমা সহ বন্ধন পরিবারের সদস্যরা।
এসময় গান পরিবেশন করেন শিউলি গিয়াস, বরন বড়ুয়া, লুবনা, আমিন খান, রণজিৎ বড়ুয়া, ঐন্দ্রী, রাজীব সহ প্যারিসের স্থানীয় শিল্পীরা।
নিজ নিজ বক্তব্যে বক্তারা ফ্রান্সে বাংলাদেশী সংষ্কৃতি ফুটিয়ে তুলতে এমন উদ্যোগ প্রতিবছরই হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, এভাবেই আমাদের সংষ্কৃতি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে উপস্থাপন করা সম্ভব। একই ভাবে বিদেশে বাংলাদেশী ঐতিহ্যের সৌন্দর্য তুলে ধরাও একটি দারুন ব্যাপার বলে মন্তব্য করেন তারা।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
