মাল্টায় স্থায়ী দূতাবাসের দাবীতে ইপিবিএ এর সেমিনার অনুষ্ঠিত

মাল্টায় ইপিবিএ এর কার্যকরি কমিটির সভা অনুষ্ঠিত

মাল্টায় স্থায়ী দূতাবাসের দাবীতে ইপিবিএ এর সেমিনার অনুষ্ঠিত
মাল্টায় স্থায়ী দূতাবাসের দাবীতে ইপিবিএ এর সেমিনার অনুষ্ঠিত

এন আই মাহমুদঃ দীর্ঘদিন ধরে মাল্টা-প্রবাসী বাংলাদেশীদের কুটনৈতিক, ভিসা ও পাসপোর্ট সংক্রান্ত জটিলতা কাটছে না দূতাবাসের অভাবে। ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ইপিবিএ এর উদ্যোগে মাল্টার অভিজার হোটেল গোল্ডেন টিউলিপ ভিভালদিতে গতকাল এ বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়।

ইপিবিএ,র সহ সভাপতি ডা কাইয়ুম এর সভাপতিত্বে ও সংগঠনের মহাসচিব ইঞ্জিনিয়ার ওসমান হোসেইন মনির এর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি জিকু বাদল, সহ সভাপতি আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক আবু তাহির, কমিটির সদস্য লায়লা শাহ, ফারুক খান, শাহাদাৎ হোসেইন সাইফুল, মাসুদুর রহমান তুহিন, শাহরিয়ার সাকু, এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাল্টা আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক আপেল আমিন কাওছার।

অনুষ্ঠানে কমিউনিটির উন্নয়নে নিবেদিত প্রবীন ব্যক্তিত্বদের সম্মাননা দেয়ার পাশাপাশি ইপিবিএ এর কার্যনির্বাহি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা একটি দূতাবাসের অভাবে প্রবাসীরা কত রকম দূর্ভোগের শিকার হচ্ছেন সে বিষয়ে আফসোস প্রকাশ করেন। তারা শীঘ্রই বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করেন।

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *