প্যারিসে হিউম্যান রাইটস সেমিনারে পিনাকী ভট্টাচার্যস: পাঁচ সিকার ছাগল চিনতে না পারলে রক্ত দেয়া থামবে না

প্যারিসে হিউম্যান রাইটস সেমিনারে পিনাকী ভট্টাচার্য্য: পাঁচ সিকার ছাগল চিনতে না পারলে রক্ত দেয়া থামবে না

নবকণ্ঠ ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের অভিজাত কাম্পানিল হোটেলের বলরুমে হিউম্যান রাইটস ফরোয়ার্ডের উদ্যোগে ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ : প্রবাসীদের ভাবনা’ শীর্ষক সেমিনার গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নায়ক, লেখক ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। সভাপতিত্ব করেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফরোয়ার্ড (এইচআরএফ)-এর সভাপতি মোহাম্মদ ফয়সাল আহমেদ।

সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন ফরাসি গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক অনুক্ত কামরুল এবং সঞ্চালকের ভূমিকায় ছিলেন বাংলা টেলিগ্রাম সম্পাদক শাহ সুহেল আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ থেকে আসা রাজনীতিবিদ নুরুল ইসলাম ভুঁইয়া (ছোটন), ফ্রান্স বিএনপির প্রধান উপদেষ্টা এহসানুল হক বুলু, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কমিউনিটি নেতা টি এম রেজা, ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য বলেন, ‘কথায় আছে হাজার টাকার বাগান খায় পাঁচ সিকার ছাগলে। এই পাঁচ সিকার ছাগল চিনতে না পারলে বারবার বাংলাদেশের মানুষকে রক্ত দিতে হবে।
এই পাঁচ সিকার ছাগল হচ্ছে আওয়ামী লীগ এবং ভারত। এই দুই শক্তিকে মোকাবেলা করতে না পারলে বাংলাদেশে শান্তি আসবে না।’ তিনি আরো বলেন, বারবার প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে বিভিন্নভাবে দাবি জানানো নয়। কিন্তু বাস্তবিক হওয়ার কথা ছিল প্রবাসীরা বলবে এবং সেটি সরকার মেনে নিবে। আমাদেরকে এমন পরিস্থিতি তৈরি করতে হবে। তিনি বলেন, আমি একটি উদ্যোগ নিয়েছি পুরো বিশ্ব থেকে প্রবাসীরা পাঁচ বিলিয়ন ডলার রাষ্ট্রকে দিবে। এটি হলে সরাসরি প্রবাসীরা রাষ্ট্র নির্মাণের কাজে চলে আসবেন।

এ ছাড়া সেমিনারে অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবি, বিকশিত নারী সঙ্ঘের সভানেত্রী তৌফিকা শাহেদ, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, মানবাধিকার সংগঠন এফডিএইচআর ফ্রান্স-এর সভাপতি মোহাম্মদ আল আমিন ও সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান কাজল।

 

-191

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.