নবকণ্ঠ ডেস্কঃ শুক্রবার সন্ধ্যায় প্যারিসের লো পারশঁ হোটেলের হলরুমে লেখক ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের সবশেষ বই ফুলকুমারীর প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফুলকুমারী পিনাকী ভট্টাচার্যের শরণার্থী জীবনের উপর ভিত্তি করে রচিত। যেখানে লেখকের কোভিড মহামারির কঠিন সময়ে নির্বাসিত জীবনের উপর ভিত্তি করে উপন্যাসের পট তৈরি করেছেন। উপন্যাসটিতে লেখক একটি ইঁদুরের সাথে কথোপকথনের মাধ্যমে গল্প এগিয়ে নিয়ে গিয়েছেন।
বইটি ইতিমধ্যে অনলাইন মার্কেট প্লেস এমাজনে দক্ষিণ এশীয় ক্যাটাগরিতে বেস্ট সেলার হয়েছে। আলোচিত বইটি প্রকাশ করেছে প্যারিস ভিত্তিক প্রকাশনা সংস্থা পিক্ট বুকস৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যারিস ইনস্টিউট ফর ক্রিটিক্যাল থিংকিং (পিক্ট) এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এভ্রিম সালিম সাইয়ের এবং পিক্ট-এর এডিটর এট লার্জ ডেভিড সালিম সাইয়ের। সাংবাদিক মাহবুব হোসাইন এবং মানুচেহের শাফি,র যৌথ পরিচালনায় প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ আলী চৌধুরী।
বইয়ের লেখক পিনাকী ভট্টাচার্যের তার বক্তব্যে বইয়ের একটি অংশ শ্রোতাদের সামনে পড়ে শুনান। এ সময় তিনি বাংলাদেশের টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করতে গিয়ে আবেগ তারিত হয়ে পড়েন। ফুলকুমারীতে টেকনাফের আলোচিত একরাম হত্যাকাণ্ডের মত আরও এমন হৃদয় বিদারক ঘটনাও স্থান পেয়েছে। যা লেখক তার নিজ দক্ষতায় সুনিপুণভাবে ভিন্ন আঙ্গিকে উপস্থাপণ করেছেন।
পাঠকদের মধ্যে ফুলকুমারী বইয়ের উপর আরও আলোচনা করেন এক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী এবং পীনাকী ভট্টাচার্যের সহধর্মিণী আনজুমান আরা বেগম।
ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মান্নান আজাদ, টি এম রেজা, আনিসুর রহমান, শহিদুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান, শামীমা আক্তার রুবী, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, ইফতেশাম চৌধুরী, কবি বদিউজ্জামান জামান, খান আনোয়ার হোসেন, মোসাদ্দেক সাইফুল, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক মোমিন আনসারী, ওয়াদুদ তানভীর, শাহজাহান আহমেদ প্রমুখ।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
