শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা:আনোয়ার হোসেন খোকন

শহীদ জিয়ার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতনা:আনোয়ার হোসেন খোকন

নবকণ্ঠ ডেস্কঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতোনা, ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে দেশ স্বাধীন করার সংগ্রামে ঝাপিয়ে পড়ার আহবান জানান এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদ জিয়া জীবন বাজি রেখে দেশের জান্য নিজে যুদ্ধ করে স্বাধীন দেশ দিয়ে গেছেন আমাদের জন্য, সুতরাং শহীদ জিয়া অমর হয়ে থাকবেন আজীবন বাংলাদেশের মানুষের মনিকোঠায়।

বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মন্ট্রিয়ল সিটি বিএনপির উদ্দ্যোগে দোয়া ও আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন (ভার্চুয়্যাল) অনুষ্ঠানের প্রধান অথিতি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

মন্ট্রিয়ল সিটি বিএনপির সভাপতি মামুন রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান মোকসেদের পরিচালনায় এবং হাসনাত আলীর কোরআন তেলওয়াত ও দোয়া পরিচালনার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মন্ট্রিয়ল সিটি বিএনপির সিনিয়র সহ সভাপতি জিল্লুর রহমান। বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন (ভার্চ্যুয়াল) কানাডা পূর্ব বিএনপির সভাপতি এজাজ আক্তার তৌফিক, অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা পূর্ব বিএনপির সিনিয়র সহ সভাপতি মারিফুর রহমান মারিফ, সাধারণ সম্পাদক নবী হোসেন, উপদেষ্টা এম এ জিন্না ও শহীদুল্লাহ ভূইয়া। বক্তব্য রাখেন কানাডা পূর্ব বিএনপির সহ সভাপতি আবুল বাশার মানিক, সহ সভাপতি আশরাফ উদ্দিন ফরহাদ, সহ সভাপতি কামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মিজি, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসনাত সাজ্জাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সুমন ও কার্যনির্বাহী সদস্য জাকির সাদিক।

আরো উপস্থিত ছিলেন মন্ট্রিয়ল সিটি বিএনপির সহ সভাপতি হেলাল উদ্দিন, সহ সভাপতি জাহের মিজি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফুজায়েল আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুম আহমদ, বিএনপি নেতা লোকমান উদ্দিন, শিব্বির আহমদ, মাসুদ রানা পারভেজ, কামাল উদ্দিন, মানিক আহমেদ, শরীফ উদ্দিন ও পরশ খান প্রমুখ।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.