অলিম্পিককে ঘিরে প্যারিসের কড়া নিরাপত্তা; রাজনৈতিক মহলে অসন্তুষ্টি

অলিম্পিককে ঘিরে প্যারিসের কড়া নিরাপত্তা; রাজনৈতিক মহলে অসন্তুষ্টি

নবকণ্ঠ ডেস্কঃ আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্যারিস অলিম্পিককে ঘিরে কঠোর নিরাপত্তার রূপরেখা প্রদান করেছে সেখানকার পুলিশ প্রধান। আর এতে দেশটির কিছু রাজনীতীবিদ বেশ ক্ষোভ প্রকাশ করেছে। তাদের মতে এটি দেশটির নাগরিক স্বাধীনতার উপর আক্রমণ।

লরেন্ট নুনেজ লে প্যারিসিয়েন পত্রিকাকে সাক্ষাৎকার প্রদানকালে বলেন, অলিম্পিক ভেন্যুগুলির কাছাকাছি বসবাসকারী বাসিন্দাদের একটি কিউআর কোডের জন্য আবেদন করতে হবে যাতে তারা পুলিশি বাধা অতিক্রম করতে পারে।

এছাড়াও, বিধিনিষেধযুক্ত এলাকায় বসবাসকারী বাসিন্দাদের যারা তাদের বারান্দা, জানালা বা ছাদ, এমনকি হাউসবোট থেকেও ইভেন্ট উপভোগ করতে চান তাদেরকেও দর্শক হিসেবে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নুনেজ আরো বলেন, একটি নির্দিষ্ট বলয়ের মধ্যে প্রবেশকারী ব্যক্তিকে সেখানে থাকার বৈধ কারণ দেখাতে হবে। এমনকি গেমস চলাকালীন সময়ের জন্য মোটর চালিত ট্র্যাফিক কঠোরভাবে সীমাবদ্ধ থাকবে।
২৬ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের সময় আরো বিশেষ নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। এসময় উচ্চ নিরাপত্তা পরিধি আরো বড় হবে বলে জানিয়েছেন নুনেজ।
সম্ভাব্য আক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় কিছু মেট্রো স্টপ বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অন্যান্য মেট্রো স্টপগুলোতেও বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে।

নিরাপত্তা সম্পর্কিত এ ধরণের ঘোষণাগুলো এখনো সরকার এবং প্যারিস সিটি হলের সাথে চূড়ান্ত করা হচ্ছে। কিন্তু এই কঠোর বিধি-নিষেধসমূহ নিয়ে ইতোমধ্যেই দেশটির রাজনৈতিক মহলে অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে।
সেন্ট্রিস্ট ডেপুটি ফিলিপ বোনেকারেরের মতে, এই ব্যবস্থাগুলি জরুরী অবস্থার বৈশিষ্ট্য। কিন্তু সেনেটর নাথালি গৌলেট বলেন, এ ব্যবস্থাগুলি “স্বাধীনতার উপর আক্রমণ”।

কিউআর কোডের জন্য ডাটা সংগ্রহ, সংরক্ষণ করা এবং সুরক্ষার ব্যাপারে চরম বামপন্থী ডেপুটি এরিক কোকরেল বলেছেন, এটি আপত্তিজনক এবং তারা যে ভয় পেয়েছিলেন এটি তার চেয়েও খারাপ।

-৩১১

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.