কমপক্ষে ৮ টি সন্তান নেওয়ার আহ্বান জানালেন ভ্লাদিমির পুতিন

কমপক্ষে ৮ টি সন্তান নেওয়ার আহ্বান জানালেন ভ্লাদিমির পুতিন

নবকণ্ঠ ডেস্কঃ সম্প্রতি মস্কোতে আয়োজিত ওয়ার্ল্ড রাশিয়ান পিপলস কাউন্সিলে একটি ভিডিও বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ান নারীদের প্রত্যেককে অন্তত ৮ টি কিংবা তার চেয়েও বেশি সন্তান নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি দেশটির বড় পরিবারের প্রথাকেও আবার ফিরিয়ে নিয়ে আসার কথাও বলেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এসব তথ্য প্রকাশ করছে।

গত শতকের নব্বই দশক থেকেই দেশটির জনসংখ্যা তেমন বাড়ছে না বলে জানা গেছে। তখন থেকেই দেশটির জন্মহার নিম্নমুখী।
এছাড়াও, চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব ও পড়েছে দেশটির জনসংখ্যা ও অর্থনীতির উপর। কারণ এ যুদ্ধে সামরিক-বেসামরিক মিলিয়ে প্রায় ৩ লাখ রুশ নাগরিক হতাহত হয়েছে।
তাই ভ্লাদিমির পুতিন তার ভিডিও বার্তায় বলেছেন, আগামী দশকগুলোতে রাশিয়ার প্রধান উদ্দেশ্য হবে জনসংখ্যা বাড়ানো।

তিনি বলেন, পরিবার নিয়ে দেশটিতে যে প্রথা আছে তা অনেকেই মানেন এবং তারা ৪-৫ টা করে সন্তান নেন। তবে আগের দিনে দাদা-দাদীরা ৭-৮ টা করে সন্তান নিতেন। তাই পুতিন আহ্বান জানিয়ে বলেন, াসুন সেই ধারা ফিরিয়ে আনি। অনেক সন্তান নেওয়া এবং বড় পরিবার যেনো আবার প্রথায় পরিণত হয়।

রাশিয়ার অর্থোডক্স চার্চের প্রধান প্যাট্রিয়ার্ক কিরিলের পরিচালনায় এই বিশেষ কনফারেন্সে দেশটির বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এই কনফারেন্সে পুতিন জনসংখ্যা বৃদ্ধি করারা কথা বললেও, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে হতাহতের ব্যাপারে কিছু বলেননি।

-৩১১

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.