দীর্ঘ বিশ বছর পর ইতালির আনকোনা শাখা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

দীর্ঘ বিশ বছর পর ইতালির আনকোনা শাখা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্কঃ গত শনিবার ইতালির আনকোনায় স্থানীয় একটি হলরুমে দীর্ঘ প্রায় বিশ বছর পর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আওয়ামীলীগ নেতাকর্মীদের বহু কাঙ্খিত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় পরে অনুষ্ঠিত হওয়ায় সম্মেলনটিকে ঘিরে নেতাকর্মীদের আনন্দ ছিলো বহুগুণ বেশি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আলম মুন্সী। অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সদস্য সচিব বাবুল খান ও ইমাম হোসেন অপু। সম্মেলন অনুষ্ঠানের প্রথম অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং সমবেত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এছাড়াও, বিজয়ের মাসে সকল শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন।
এছাড়াও, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইতালি আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর রব ফকির, আফতাব বেপারী, শাহ আলম, রেহান উদ্দিন দুলাল, আনকোনা আওয়ামীলীগের দুলাল আহমেদ, ভেনিস আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম সহ ইতালি আওয়ামীলীগের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আনকোনা আওয়ামীলীগ ছাড়াও ভেনিস বলোনিয়া কাতানিয়া আওয়ামীলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় দ্বিতীয় অধিবেশন শুরু করা হয় এবং সেখানে সংগঠনের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতি ও সম্পাদক পদে একের অধিক কোনো প্রার্থী না থাকায় ফিরোজ বেপারী কে সভাপতি, ওবায়দুল খান কে সম্পাদক এবং আমিন খান কে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

পরিশেষে, সম্মেলনে আগত ইতালি আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরবর্তীতে, নব-নির্বাচিত কমিটিকে আনকোনা আওয়ামীলীগের নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর মধ্য দিয়ে এ সম্মেলনের সমাপ্তি ঘটে।

-৩১১

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.