অলিম্পিক উপলক্ষ্যে দ্বিগুণ হবে মেট্রোর টিকিটের দাম

অলিম্পিক উপলক্ষ্যে দ্বিগুণ হবে মেট্রোর টিকিটের দাম

নবকণ্ঠ ডেস্কঃ ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিত হতে যাওয়া ৩৩ তম অলিম্পিক গেমস উপলক্ষ্যে প্যারিসে মেট্রো টিকেটের দাম প্রায় দ্বিগুণ হতে চলেছে। প্যারিস অলিম্পিক গেমস উপলক্ষ্যে পরিবহণ নেটওয়ার্ক সম্প্রসারণের খরচ মেটাতে ২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেখানকার মেট্রোর টিকেটের জন্য প্রায় দ্বিগুণ মূল্য পরিশোধ করতে হবে।

২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত চলা এই আন্তর্জাতিক এই ক্রীড়া প্রতিযোগিতার আসরে প্রায় লক্ষাধিক দর্শনার্থী প্যারিসে জড়ো হবে বলে আশা করা হচ্ছে। সংবাদ সংস্থা এএফপি’র মাধ্যমে জানা গেছে যে, আগামী বছরের ২০ জুলাই থেকে 8 সেপ্টেম্বর পর্যন্ত এখনের চেয়ে দ্বিগুণ বেশি দামে মেট্রোর টিকিট ক্রয় করতে হবে।
এছাড়াও, অলিম্পিকের জন্য বাড়তি পরিবহণ ব্যবস্থার খরচ মেটানোতে সহায়তার লক্ষ্যে অলিম্পিক উপলক্ষ্যে আগত দর্শকদের জন্য একটি বিশেষ পাসের ব্যবস্থা থাকবে।

বর্তমানে একটি টিকিটের দাম ২.১০ ইউরো যা অলিম্পিক উপলক্ষ্যে বিক্রি হবে ৪ ইউরোতে। এছাড়াও, ১০-টিকিটের ব্লক এখন বিক্রি হচ্ছে ১৬.৯০ ইউরোতে, যা আগামী বছরের ২০ জুলাই থেকে বিক্রি হবে ৩২ ইউরোতে।

গত সোমবার প্যারিস অঞ্চলের পরিবহন কর্তৃপক্ষের প্রধান, ভ্যালেরি পেক্রেসে এক্সে ( পূর্বের টুইটার ) একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন যে, সেখানকার স্থানীয় বাসিন্দাদের বার্ষিক এবং মাসিক ভ্রমণ পাস এই মূল্য বৃদ্ধি দ্বারা প্রভাবিত হবে না।
তিনি প্যারিসের বাসিন্দাদের এই অতিরিক্ত মূল্য এড়াতে জুলাইয়ের আগে মেট্রো টিকিট মজুদ করার পরামর্শ দিয়েছেন।

তবে প্যারিসে আগত পর্যটকরা চার্লস ডি গল এবং অরলি বিমানবন্দর সহ প্যারিস ও এর বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করার জন্য প্রতিদিনের জন্য ১৬ ইউরো অথবা প্রতি সপ্তাহের জন্য ৭০ ইউরো দিয়ে একটি বিশেষ ফ্ল্যাট-রেট পাস ক্রয় করতে পারবে।

-311

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.