দেশীয় ঐতিহ্যকে ধারণ করতে প্যারিসে শীতকালীন পিঠা উৎসব

দেশীয় ঐতিহ্যকে ধারণ করতে প্যারিসে শীতকালীন পিঠা উৎসব

নবকণ্ঠ ডেস্কঃ গত রবিবার প্যারিসের আভারভিলায় অবস্থিত বিডি হলে এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। বাংলার চিরায়ত সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখতে এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি উজ্জ্বীবিত রাখতে বন্ধন পরিবারের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎঅসবটি আয়োজন করা হয় “আন্তরিকতাই গড়তে পারে সামাজিক বন্ধন” এই স্লোগানকে সামনে রেখে।

এই আয়োজনে অন্যান্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন বাংলাদেশী কমিউনিটির রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণীপেশার নেতৃবৃন্দ।
অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন আমিন খান ও তানিয়া। এ সময় অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান বন্ধনের সভাপতি শিউলি গিয়াস।
এছাড়াও বন্ধনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বন্ধনের সাধারন সম্পাদক শিমু আক্তার, রেখা হোসেন, জেবিন খান, মিথি, রুপোসরি, লাকি শেখ, নিলা দাস, শর্মি মুৎসুদ্দি, আফরিন, সুজাতা, রুমানা, জলী, মুনমুন, শারমিন, শামসুন নাহার ও সোমা মুৎসুদ্দি।

দেশীয় আমেজে অনুষ্ঠিত এই উৎসবে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন পিঠার পসরা নিয়ে ষ্টল সাজানো হয়। এসব ষ্টলে ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, মুগ পাক্কন, কাটা পিঠা, সেমাই পিঠা, মুক সল্লা পিঠা, কলই পিঠা, ঝিনুক পিঠা, বিবি খানা পিঠা, ফুলি পিঠা, পুলি পিঠা, চিতই পিঠা, ঝাল পিঠা, নারকেল ফুল পিঠাসহ নানা রকমের পিঠার মেলা বসেছিলো।
বিদেশের মাটিতে বসে একসাথে এতগুলো দেশীয় পিঠার স্বাদ নিতে পারার সুযোগ পেয়ে আগত দর্শক ও অতিথিরা বেশ উচ্ছ্বসিত ও আনন্দিত ছিলেন।

পরবর্তীতে, এই পিঠা উৎসবকে কেন্দ্র করে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়; যা আগত দর্শক-অতিথিদের অনন্দে ভিন্ন মাত্রা যোগ করে। উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় শিল্পী শিউলি গিয়াস, বরন বড়ুয়া, আমিন খান, রঞ্জিত বড়ুয়াসহ প্যারিসের বিভিন্ন পর্যায়ের শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মাতিয়ে রাখেন।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.