জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্যারিসে বাংলাদেশী নাগরিক পরিষদের সভা

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে প্যারিসে বাংলাদেশী নাগরিক পরিষদের সভা

নবকণ্ঠ ডেস্ক: ঐতিহাসিক জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স। অনুষ্ঠানে বক্তারা জুলাই বিপ্লবের মূল চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা এবং জাতীয় স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

রোববার (২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় প্যারিসের একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর সভাপতি আবুল খায়ের লস্কর। এতে ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া এবং কার্যকরী সদস্য শহিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি (বাগপা)-এর চেয়ারম্যান ও আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা, জনগণের অধিকার নিশ্চিত করা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা গড়ে তোলা সময়ের গুরুত্বপূর্ণ দাবি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাক্টিভিস্ট মীর জাহান। এছাড়া বক্তব্য রাখেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ)-এর সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস (তানিম), এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, সাংবাদিক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্স-এর কার্যকরী পরিষদের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, আদাফ-এর স্বত্বাধিকারী তানভীর ওয়াদুদ, কাজী শাহীন এবং মো. জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের বিভিন্ন বিষয় কার্যকর করা এবং গণভোটের রায় বাস্তবায়ন জরুরি। তারা আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করা গেলে একটি শক্তিশালী ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

আলোচনায় অংশ নেওয়া বক্তারা প্রবাসী বাংলাদেশিদের ভূমিকাও তুলে ধরেন। তারা বলেন, দেশের বিভিন্ন সংকট ও গণতান্ত্রিক আন্দোলনে প্রবাসীরা অতীতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ রক্ষায় তাদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি।

সভাপতির বক্তব্যে আবুল খায়ের লস্কর দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, সুশাসন প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি, বক্তা ও উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.