প্যারিসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা ও শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্যারিসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা ও শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

প্যারিসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা ও শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
প্যারিসে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা ও শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

এন আই মাহমুদঃ ফ্রান্সস্থ বাংলাদেশ এম্বাসীর উদ্যোগে আজ ৮ ই আগস্ট যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব-এর ৯২তম এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

প্রবাসী বাংলাদেশী, সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের নেতাকর্মীবৃন্দ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের অংশগ্রহনে উদযাপিত হয় এ দিনটি।

মান্যবর রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব এবং তাঁদের জেষ্ঠ্যপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন।

এসময় দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যবৃন্দসহ ১৫ই আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত
দেশ ও জাতির সার্বিক উন্নতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত

এর পর দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণীসমূহ পাঠ করা হয়।

উপস্থিত আমন্ত্রিত অতিথিগণের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। এতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও তৎপরবর্তি স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে তাঁদের অসামান্য ভূমিকার প্রতি আলোকপাত করেন বক্তাগণ।

রাষ্ট্রদূত তালহা তাঁর বক্তব্যের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামে তার অসামান্য ও কালজয়ী নেতৃত্বের কথা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বলেন, “বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর জীবন ও রাজনীতির ছায়াসঙ্গী ছিলেন এবং একাধারে অন্তরালে থেকে বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন ক্রান্তিকালে পরামর্শ ও সাহস যুগিয়েছেন।” এসময় রাষ্ট্রদূত এই ক্রিড়া সংগঠক হিসেবে ক্যাপ্টেন শেখ কামালের অসামান্য অবদানের কথাও স্মরণ করেন।

অনেক ত্যাগ তীতক্ষার মাধ্যমে যুদ্ধবিদ্ধস্ত একটি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গমাতার নিরলস কাজ করার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত আরও বলেন, বঙ্গমাতার জীবনচিত্র সকল নারীর জন্য অনুকরণীয়।

বক্তৃতায় তিনি রূপকল্প-২০৪১ বাস্তবায়নে সকল প্রবাসী বাংলাদেশীদের শহীদ পরিবারের আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনার আলোকে একযোগে কাজ করার জন্য আহবান জানান।

আলোচনাপর্বে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বর্তমান প্রজন্মকে বঙ্গমাতা ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবন থেকে শিক্ষা নেবার জন্য সকলকে অণুপ্রাণিত করেন।

 

 

 

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.