
এন আই মাহমুদঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের ক্যাথসিমা’য় এবার যাত্রা শুরু করল দেশী খাবারের প্রতিষ্ঠান ড্রিম ফুড। বাংলাদেশী অধ্যুষিত প্যারিসের এ এলাকায় বাংলাদেশী ও ইন্ডিয়ান খাবারের দারুন সব সমাহার সমাহার নিয়ে শুরু হল ড্রিম ফুড এর বিপনন কার্যক্রম।
গত সোমবার ড্রিম ফুড এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি কাজী এনায়েত উল্লাহ, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ, প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী ব্যবসায়ী শাহীন আরমান চৌধুরী, সুব্রত ভট্টাচার্য শুভ, এমদাদুল হক স্বপন সহ আরো অনেকে।
ড্রিম ফুডের যাত্রাকে ফ্রান্সে বাংলাদেশী ব্যবসা প্রতিষ্ঠানের প্রসারের প্রতীক বলে অভিহিত করে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ অর্থনৈতিক ভীত মজবুত করতে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মত ড্রিম ফুডও অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন। বাংলাদেশী প্রবাসীদের আর্থ-সামাজিক অবস্থান উন্নত করতে সকলের মাঝে সহযোগিতামূলক সম্পর্কের বিকল্প নেই বলেও অভিমত ব্যক্ত করেন অতিথিবৃন্দ।
ড্রিম ফুডের উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির একাধিক রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ অনেক উৎসুক প্রবাসী উপস্থিত হন।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

