গাজীপুরসহ সারা দেশে চলছে অপারেশন ডেবিল হান্ট

গাজীপুরসহ সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট

নবকণ্ঠ ডেস্কঃ সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে সরকার গাজীপুরসহ সারা দেশে চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে বিশেষ অভিযান। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর উচ্চপর্যায়ের সমন্বয় সভায় এ অভিযানের ঘোষণা দেওয়া হয়। গাজীপুরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্র-জনতার ওপর সংঘটিত সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযানের মূল লক্ষ্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করা এবং জড়িত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় আনা।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার থেকেই গাজীপুরসহ দেশব্যাপী এ অভিযান কার্যকর হয়েছে। অপারেশনের বিস্তারিত কৌশল ও অগ্রগতি আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

প্রসঙ্গত, গাজীপুরে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকদের হামলার শিকার হন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা সমন্বয়ক আব্দুল্লাহ আল মাহিমের বক্তব্য অনুযায়ী, মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

এই হামলাকে কেন্দ্র করে দেশজুড়ে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষিতে ‘অপারেশন ডেভিল হান্ট’কে আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জরুরি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। অভিযানের সফলতা ও সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার প্রত্যাশায় সাধারণ মানুষসহ সংশ্লিষ্ট মহল সতর্ক নজর রাখছেন। রবিবারের প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশের পরই স্পষ্ট হবে সরকারের এ পদক্ষেপ কতটুকু কার্যকর হচ্ছে।

 

-191

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.