বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা স্থগিতের ব্যাপারটি সাময়িক

বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা স্থগিতের ব্যাপারটি সাময়িক

বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা স্থগিতের ব্যাপারটি সাময়িক
বাংলাদেশিদের জন্য ওমানের ভিসা স্থগিতের ব্যাপারটি সাময়িক

নবকণ্ঠ ডেস্কঃ গত ২ নভেম্বর ( বৃহস্পতিবার ), এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ ওমান দূতাবাস জানিয়েছে যে, সম্প্রতি ওমানের বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রদান স্থগিত করার সিদ্ধান্তটি কোনো রাজনৈ‌তিক উদ্দেশ্যে নয়।

উক্ত পদক্ষেপকে ওমানের শ্রম বাজারের চাহিদা ও স্থিতিশীলতার সঙ্গে সামঞ্জস্য আনার একটি প্রয়াস হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিটিতে বলা হয় যে, বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত সংক্রান্ত রয়্যাল ওমান পুলিশের ঘোষণার মূল প্রতিপাদ্য হলো ওমানে বিদেশি শ্রমবাজার সংক্রান্ত কর্তৃপক্ষ পরিচালিত সার্বিক সমীক্ষা পর্যালোচনা। বর্তমান শ্রম আইন অনুসারে শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার নিশ্চিত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ গৃহীত হয়েছে।

এটি একটি সাময়িক পদক্ষেপ বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটিতে। এতে আরো বলা হয় যে, ভিসা দেওয়া স্থগিত করার সিদ্ধান্তটি অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর করা হয়েছে।
প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করে পুনরায় ভিসা দেওয়া কার্যক্রম শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিটিতে।

এতে আরো বলা হয় যে, পর্যালোচনা প্রক্রিয়াটি বেশকিছু কারিগরি ও আইনি কাঠামোর সঙ্গে সংশ্লিষ্ট। এর লক্ষ্য হলো প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তার স্বার্থ রক্ষা করার পাশাপাশি ওমানে বিদেশি শ্রম বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা।

উল্লেখ্য, রয়্যাল ওমান পুলিশ (আরওপি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব শ্রেণির নতুন ভিসা ইস্যু স্থগিত কার্যকর করার ঘোষনা প্রদান করে। সেইসঙ্গে ওমানে ট্যুরিস্ট ও ভিজিট ভিসায় আসা সকল দেশের নাগরিকদের জন্য ভিসা পরিবর্তন করার সুযোগ স্থগিতেরও ঘোষণা দেওয়া হয়।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.