
নবকণ্ঠ ডেস্কঃ ইউরোপের ট্রানজিট খ্যাত দেশ অস্ট্রিয়াতে, অস্ট্রিয়া আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ নভেম্বর ( শনিবার ), রাতে ভিয়েনার স্থানীয় একটি হলরুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। অস্ট্রিয়ার বিপুল সংখ্যক নেতা কর্মী সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দের উপস্তিতে সম্পন্ন হয় এ সম্মেলন।
সম্মেলন অনুষ্ঠানের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন অস্ট্রিয়া আওয়ামীলীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
সম্মেলুন অনুষ্ঠানের শুরুতেই কুরআন থেকে তেলওয়াত করেন আক্তার হুসেন ও গীতা পাঠ করেন রুহি দাস।
উক্ত অনুষ্ঠানের প্রারম্ভে প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনানো হয়।
এছাড়াও, এই ত্রি-বার্ষিক সম্মেলনে টেলিকনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ থেকে যোগ দেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি তার বক্তব্য প্রদানকালে বলেন যে, আসন্ন নির্বাচন কে ঘিরে বিএনপি-জামাত আগুন সন্ত্রাসে মেতে উঠেছে। নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তাঁরা বিভিন্ন দেশি বিদেশি চক্রান্তে লিপ্ত হয়েছে।
এই অপশক্তিকে রুখে দিতে বঙ্গবন্ধুর আদর্শের সকল দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার আহ্বান জানান তিনি। এছাড়াও, সাজা প্রাপ্ত আসামি খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের পরোক্ষ নির্দেশে দেশবিরোধী সকল অপকর্ম রুখে দিতে দেশে ও প্রবাসে সকলকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি।
তিনি প্রবাসীদের আশ্বস্ত করে বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রবাসবান্ধব সরকার। আওয়ামীলীগ সরকার প্রবাসীদের প্রতি খুবই আন্তরিক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সর্ব ইউরোপ আওয়ামীলীগের সভাপতি এম নজরুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন যে, দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে যেতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তিনি আওয়ামী লীগ সরকারের যুগান্তকারী উন্নয়নে সামিল হতে সকলকে আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব। ভালো কর্মীরাই একদিন ভালো নেতা হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দল ও কর্মীদের নিজ নিজ কাজের মূল্যায়নই তাদেরকে যথাযথ স্থানে নিয়ে আসবে বলেও জানান তিনি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জার্মান আওয়ামীলীগের সভাপতি বশিরুল আলম সাবু, সুইজারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার, মালটা আওয়ামীলীগের সভাপতি কাওসার আমিন হাওলাদার, ডেনমার্ক আওয়ামীলীগের সভাপতি খোকন মজুমদার, স্পেন আওয়ামীলীগ এর সভাপতি এস আর এস রবিন, স্পেন আওয়ামীলীগের সহ সভাপতি একরামুজ্জামান কিরণ, গ্রিস আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সি আই পি শেখ আল আমিন, সুইজারল্যান্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্যামল খান প্রমুখ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধা বায়োজিদ মীর, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ, সহ সভাপতি আব্দুল জলিল, আখতার হুসেন, রুহি দাস, ইমরান, সহ সভাপতি মিজানুর রহমান শ্যামল, আওয়ামীলীগ সদস্য আহমেদ ফিরোজ, সাংগঠনিক সম্পাদক নয়ন হুসেন, আইন বিষয়ক সম্পাদক মাহবুব খান শামীম, সদস্য সাইফুল ইসলাম জসিম, দপ্তর সম্পাদক ইমরুল কায়েস, সদস্য মনোয়ার পারভেজ প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচন কমিশনার মুক্তিযুদ্ধা বায়োজিদ মীর, রতন সাহা, দিদারুল আলম সম্মেলনের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের সাথে আলাপ-আলোচনা করে নতুন কমিটির নাম প্রস্তাব করেন।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি সর্ব ইউরোপ আওয়ামীলীগ এর সভাপতি এম নজরুল ইসলাম নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
কমিটিতে সভাপতি খন্দকার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান শ্যামল, সিনিয়র সহ সভাপতি রুহি দাস এবং সিনিয়র সহ সম্পাদক শাহ কামাল নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য,সম্মেলনে সভাপতি পদে আহমেদ ফিরোজ ও রুহি দাস প্রার্থিতা ঘোষণা করেন ও সাধারণ সম্পাদক পদে শ্যামল খান একক প্রার্থী ছিলেন।
-311
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
