ওহাইয়ো প্রবাসীদের গ্রীষ্মের বিনোদন বাকো পিকনিক

ওহাইয়ো প্রবাসীদের গ্রীষ্মের বিনোদন বাকো পিকনিক

ওহাইয়ো প্রবাসীদের গ্রীষ্মের বিনোদন বাকো পিকনিক
ওহাইয়ো প্রবাসীদের গ্রীষ্মের বিনোদন বাকো পিকনিক

লিটন কবীর, কলোম্বাস, যুক্তরাষ্ট্র থেকে: প্রবাসে জীবনের শত শৃঙ্খলা আর ব্যস্ততাকে মানিয়ে নিয়ে, বাংলাদেশ এ্যাসেসিয়েশন অফ সেন্টাল ওহাইও (বাকো)এর আয়োজনে গত রবিবার স্টেট এর লিবার্টি পার্ক এ অনুষ্ঠিত হয়ে গেল বার্ষিক গ্রীষ্মকালীন পিকনিক ২০২১।

সকাল ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিরা পিকনিকস্থলে আসা শুরু করেন। বিকেলের মধ্যে প্রায় পাঁচশত বাংলাদেশির অংশগ্রহণে পিকনিক মিলনমেলাতে পরিণত হয়। বাকো পিকনিকে প্রবাসীদের জন্য সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে তা অনেক মানুষের সাংষ্কৃতিক মেলায় পরিণত হয়।

দেশীয় সংস্কৃতির মাঝে বেড়ে ওঠা ওহাইয়ো প্রবাসীরা সামাজিক আয়োজনে আসেন প্রাণের টানে। বড়দের সঙ্গে প্রবাসে জন্ম নেয়া শিশু-কিশোরেরাও পিকনিকে আসে আনন্দ পেতে।

শিশুদের দৌড়, মহিলাদের বালিশ খেলা, কেরাম বোর্ড সহ বিভিন্ন খেলার আয়োজন ছিল এদিন। দুপুরে ও রাতে আয়োজনে ছিল বিভিন্ন স্বাদের খাবার। আনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলো র‍্যাফেল ড্র, পুরস্কার ছিলো আইফোন, ৬০” স্যামসাং টিভি, এপেল ওয়াচ, ল্যাপটপ, রেফ্রিজারেটর, এয়ার ফ্রায়ার, মাইক্রোওয়েভ, স্টিম আইরন, স্ট্যান্ড ফ্যান। অবশেষে পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে সমাপ্ত হয় বাকো পিকনিক ২০২১।

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *