চমক দেখিয়ে সেমিতে জায়গা করে নিল ব্রাদার্স স্কোয়াড

চমক দেখিয়ে সেমিতে জায়গা করে নিল ব্রাদার্স স্কোয়াড

চমক দেখিয়ে সেমিতে জায়গা করে নিল ব্রাদার্স স্কোয়াড
চমক দেখিয়ে সেমিতে জায়গা করে নিল ব্রাদার্স স্কোয়াড

মুহাম্মদ আলমাহিন হোসাইন শিমুল, প্যারিস: ফ্রান্সে চলমান নবকন্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টূর্নামেন্ট ২০২১ এর কোয়াটার ফাইনাল খেলায় বিএসপি ক্রিকেট ক্লাব জয়লাভ করে সেমিতে পৌঁছে গেলো।  সোমবার ববীনি ক্রিকেট মাঠে নবকন্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টূর্নামেন্ট ২০২১ এর কোয়াটার ফাইনালের গুরুত্বপূর্ণ খেলায় প্রথম দল হিসেবে ব্রাদারর্স স্কোয়াড প্যারিস ক্রিকেট ক্লাব সেমিফাইনালে উত্তীর্ণ হলো, চমৎকার একটি ম্যাচ গেলো পুরো দলের, সবার পারফরম্যান্স ছিলো এক কথায় অসাধারণ।

আজকে আরো একটি দলীয় পারফরম্যান্স ছিলো যা সবার নজর কাড়া। ম্যাচের শুরুতে টসে জয়লাভ করে হোস পাওয়ার হিটারর্স ক্লাব ১২ ওভারের মাত্র ৯৩ রানে অলআউট হউন, ফিল্ডিং ও বোলিংয়ে বিএসপি ক্রিকেট ক্লাব রীতিমতো আগুন জড়ান, শাহেদ, আলমাহিন হোসাইন, রাজু ছিলো এক কথায় অসাধারণ, জাবেদ ও সুমনও দারুন বোলিং করেছেন।

উল্লেখ্য, দারুন একটি বিষয় হলো আলমাহিন হোসাইনের বোলিংয়ের সময় রীতিমতো উইকেটের বৃষ্টি নামে ২ ওভারে ১৫ রানের বিনিময়ে একাধিক রান আউট সহ মোট ৫টি উইকেট নেন,আজকের ম্যাচে তিনি ম্যান অব দ্য ম্যাচ হউন সাথে তার দারুন ফিল্ডিংশের জন্যও। সেইসাথে চমৎকার ফিল্ডিং করেছেন পুরো দলের সবাই, তারই সাথে মারজানে কিপিং ছিলো এক কথায় অসাধারণ।

পরবর্তীতে ব্যাটিংয়ে সাজু ও মিথুনের দারুন শুরুতে ভালো শুরু পায় দল, আজকে চমৎকার একটি ইনিংস খেলেন সাজু, সেই সাথে মারজান, রাজু, জুম্মান, সুমন ছিলো অসাধারণ ব্যাটিংয়ে। ১১ঃ২ ওভারে ৯৮ রান করেন ২উইকেট হাতে রেখে ম্যাচটি জয়লাভ করেন বিএসপি ক্রিকেট ক্লাব। পুরো দলের বোলিং, ব্যাটিং, ফিল্ডিং ছিলো চোখে পরার মতো। তারুণ্য নির্ভর অসাধারণ একটি দল ব্রাদারর্স স্কোয়াড প্যারিস ক্রিকেট ক্লাব। সেমিফাইনালে আশাকরি বিএসপি ক্রিকেট ক্লাব প্যারিস সবাই আরো ভালো করবো ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.