
“ফ্রান্সে ধীরে ধীরে বিকশিত হচ্ছে বাংলাদেশী ক্রিকেট। বিভিন্ন পেশার তরুনরা এতে অংশ নিয়ে সুপ্ত প্রতিভা প্রদর্শনের সুযোগ পাচ্ছেন। তবে সুস্থ ধারার ক্রিড়া হিসেবে ক্রিকেটের উন্নয়নে উদ্যোক্তা ও সকল মহলের এগিয়ে আসা প্রয়োজন।”
গত সোমবার প্যারিসের ববিনী মাঠে অনুষ্ঠিত নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর একটি ম্যাচ উদ্বোধন করার সময় কথাগুলো বলেন ড্রিমওয়ার্ল্ড-এর চেয়ারম্যান শাহিন আরমান চৌধুরী।
নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর দ্বিতীয় রাউন্ডে সিলেট ফাইটার্স বনাম ইউরো বেঙ্গলের এ ম্যাচে জয়ী হয় সিলেট ফাইটার্স। ম্যাচ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ইউরো বেঙ্গল ক্রিকেট ক্লাবের অধিনায়ক আসিফ, সিলেট ফাইটার্সের অধিনায়ক আদনান আহমেদ ও বিশেষ কমিউনিটি নেতারা।
নবকণ্ঠ সম্পাদক আবু তাহিরের পরিচালনায় এ ম্যাচ উদ্বোধনের সময় ম্যাচটির অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ড্রিমওয়ার্ল্ড এর চেয়ারম্যান জনাব শাহিন আরমান বাংলাদেশী ক্রিকেট বিস্তারের প্রয়োজনীয়তা উল্লেখ করে এ আয়োজনের ভুয়সী প্রশংসা করেন। ক্রিকেটারদের মাঝে আমেজ ও প্রতিভামূলক উৎসাহ যোগাতে বাংলাদেশী প্রতিষ্ঠানগুলো নানাভাবে ভূমিকা রাখতে পারে বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

