ফ্রান্সে দেশীয় ক্রিকেটের বিকাশ ঘটাতে সবার সহযোগিতা প্রয়োজনঃ হেলাল আহমেদ

ফ্রান্সে দেশীয় ক্রিকেটের বিকাশ ঘটাতে সবার সহযোগিতা প্রয়োজনঃ হেলাল আহমেদ

ফ্রান্সে দেশীয় ক্রিকেটের বিকাশ ঘটাতে সবার সহযোগিতা প্রয়োজনঃ হেলাল আহমেদ
ফ্রান্সে দেশীয় ক্রিকেটের বিকাশ ঘটাতে সবার সহযোগিতা প্রয়োজনঃ হেলাল আহমেদ

নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর গত রোববারের ম্যাচ উদ্বোধন করতে গিয়ে দেশীয় ক্রিকেটের বিস্তার ও বিকাশের উপর গুরুত্ব দিয়ে উদ্বোধনী বক্তৃতার মাধ্যমে ম্যাচের উদ্বোধন করেন এনএস-ডেকো-মোব এর চেয়ারম্যান হেলাল আহমেদ।

গত রোববার প্যারিসের ববিনী মাঠে অনুষ্ঠিত নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট এর দ্বিতীয় রাউন্ডের এ ম্যাচ অনুষ্ঠিত হয় ইলেভেন ওয়ারিয়র্স এবং এফসি অবারভিলার মধ্যে। জমজমাট এ আসরে চ্যাম্পিয়নের আসন নিয়ে নেয় ইলেভেন ওয়ারিয়র্স।

ম্যাচ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, ইলেভেন ওয়ারিয়র্স এর অধিনায়ক, এফসি অবারভিলার অধিনায়ক ও বিশেষ কমিউনিটি নেতারা।

নবকণ্ঠ সম্পাদক আবু তাহিরের পরিচালনায় এ ম্যাচ উদ্বোধনের সময় ম্যাচটির অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এনএস-ডেকো-মোব এর চেয়ারম্যান জনাব হেলাল আহমেদ বাংলাদেশী ক্রিকেট বিকাশে সর্বস্তরের বাংলাদেশিদের সহযোগিতা কামনা করে নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর ধারাবাহিক আয়োজন দেখার আশা প্রকাশ করেন। ফ্রান্সের মাটিতে দেশীয় তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা প্রয়োজন বলে মতামত ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য কোভিড সংক্রান্ত নীতিমালা মেনে উপস্থিতি কম রেখে অনুষ্ঠিত হয় এ ম্যাচ।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *