ফাইনালে ইলেভেন ওয়ারিয়র্স, ক্রিকেটের বিস্তারে ফ্রান্স আ'লীগ সহ-সভাপতির উচ্ছাস

ফাইনালে ইলেভেন ওয়ারিয়র্স, ক্রিকেটের বিস্তারে ফ্রান্স আ’লীগ সহ-সভাপতির উচ্ছাস

ফাইনালে ইলেভেন ওয়ারিয়র্স, ক্রিকেটের বিস্তারে ফ্রান্স আ'লীগ সহ-সভাপতির উচ্ছাস
ফাইনালে ইলেভেন ওয়ারিয়র্স, ক্রিকেটের বিস্তারে ফ্রান্স আ’লীগ সহ-সভাপতির উচ্ছাস

ফ্রান্সের মাটিতে দেশীয় ক্রিকেটের উত্তোরোত্তর বিস্তারে উচ্ছাস প্রকাশ করেছেন ফ্রান্স আওয়ামীলিগ সহ-সভাপতি মঞ্জুরুল হাসান চৌধূরী সেলিম।

জনাব সেলিমের হাতে উদ্বোধনের মাধ্যমে অনুষ্ঠিত হয়ে গেল নবকণ্ঠ কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২১ এর সেমি ফাইনালের ম্যাচ ব্রাদার্স স্কোয়াড বনাম ইলেভেন ওয়ারিয়র্স।

হাড্ডাহাড্ডি এ লড়াইয়ে চ্যাম্পিয়ন হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে ইলেভেন ওয়ারিয়র্স।

খেলায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ইলেভেন ওয়ারিয়র্স এর রাজু। দারুন একটি ম্যাচ উপহার দেয়ার জন্য চ্যাম্পিয়ন দলের সকল সদস্য সহ উভয় দলকে ধন্যবাদ জানান জনাব চৌধূরী সেলিম।

চমৎকার প্রতিযোগিতাপূর্ণ খেলাধুলার আয়োজনের প্রশংসা করে উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, গত কয়েক বছর যাবৎ বাংলাদেশী তরুণদের ক্রিকেট বিকাশে উত্তরোত্তর উন্নতি দেখা যাচ্ছে তা আশাব্যঞ্জক। পৃষ্ঠপোষকতা পেলে তরুণদের দেশীয় ক্রিকেট চর্চা আরো বাড়বে বলেও তিনি মনে করেন।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *