
ইউরোপ জুড়ে চলছে প্রচন্ড শীত। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না লোকজন। এমন অবস্থার মাঝেও ইয়ূথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর সুইজারল্যান্ড শাখা জেনেভা নিবাসী নারী ও শিশু-কিশোরদের সমন্বয়ে ব্যাপক উৎসাহব্যঞ্জক ও বর্ণিল আয়োজনের মাধ্যমে ‘বসন্ত উৎসব” উদযাপন করেছে ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম, সুইজারল্যান্ড।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি শশী খাঁনের বাস ভবনে নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে বাংলা ঋতুরাজ বসন্তকে বরণ করেন স্থানীয় প্রবাসীরা। অনুষ্ঠানের যৌথ সঞ্চালক শশী খান এবং পৌলোমী দত্ত বাংলা ঋতুরাজ বসন্ত ১৪২৮ সবার জন্য সুখ শান্তি ও সফলতা বয়ে আনার আশা ব্যাক্ত করেন এবং আয়োজক ও উপস্থিত সকলকে বসন্তের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন।

ঋতু বরণ অনুষ্ঠানের শুরুতেই নানা রঙে বিভিন্ন রকমের দেশীয় সাজসজ্জায় শিশু কিশোর সহ সকল উপস্থিতিতে এক আনন্দ মুখর পরিবেশের সৃষ্টি হয় সে যেন সুইজারল্যান্ডের বুকে এক টুকরো বাংলাদেশ।
বাংলার ঐতিয্যবাহী রকমারি দেশীয় পিঠা ও খাওয়া দাওয়ার আয়োজন ছিল চোখে পড়ার মত। নারীরা শাড়ি ও শিশু কিশোরদের গায়ে শোভা পাচ্ছিলো বাহারি রঙের দেশীয পোষাক। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃতিতে ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন রিমি হোসাইন, পুর্ণিমা খান, মিলি হোসাইন, নাহার নাজমুন, জলি চৌধুরী, সেগুপ্তা মোহাম্মদ, বেলি বড়ুয়া, লতা আল আমীন, লাবনী, আকিব সনি সহ আরো অনেকে।
শিশু ও কিশোর শিল্পী নয়োমী, সুপ্ত, মাদিহা, নিধি, রেইন, সোহালী, সুনায়না, রামিশা, নাইরা, রাহা, আহিয়া, উৎস সহ আরো অনেক শিশু। উপস্থিত প্রায় সকলেই বিভিন্ন খেলা ধুলা প্রতিযোগিতায় গ্রহন করে পুরস্কৃত হন। উপস্থিত সকলের সফলতা কামনা ও অভিনন্দন জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বসন্ত উৎসবের সমাপ্তি ঘোষনা করেন শশী খান।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

