
নবকণ্ঠ ডেস্কঃ ইউনেস্কো সহ সারা বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক সংগঠন উদযাপন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের চেতনা নিয়ে প্রজ্জ্বলিত হতে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশীরা। প্যারিসের ওফিওরা সেন্টারে মহান ভাষা শহীদের স্মরণে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। ওফিওরা সেন্টারের প্রাঙ্গনে এ শহীদ মিনারে বাংলাদেশ সময়ের সাথে তাল মিলিয়ে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশিরা।
এসময় আগত প্রবাসীদের শুভেচ্ছা জানান ওফিওরা পরিচালক কৌশিক রাব্বানী।
এসময় উপস্থিত ছিলেন ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের নির্বাহী সদস্য আবু তাহির, ওফিওরা ডিরেক্টর সুমন আহমদ, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন সহ কমিউনিটির নেতৃবৃন্দ।
এসময় কৌশিক রাব্বানী বলেন দেশ মাটি ও মাতৃকার টানে অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছে ওফিওরা। প্রবাসে প্রতি আঙিনায় এরকম শহীদ মিনার স্থাপন করলেই ভীনদেশিদের সাথে বাংলা ভাষা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পেছনের রক্তাক্ত ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেয়া অধিকতর সহজ হবে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
