প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধানে প্রধানমন্ত্রীর সহায়তা কামনায় ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব

আবু তাহির , ফ্রান্স: ইউরোপে বসবাসকারী প্রায় ১০ হাজার অনিয়িমিত বাংলাদেশি অভিবাসীর পাসপোর্ট সমস্যার সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক হস্তক্ষেপ কামনা করেছে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব।

শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান। সাংবাদিক সম্মেলনে বলা হয়, ইউরোপে পাড়ি জমাতে গিয়ে প্রবাসী বাংলাদেশিরা তাদের পাসপোর্ট হারিয়ে নাম ঠিকানা জন্ম তারিখ ভুল দিয়ে থাকে। ফলে ঐসকল পাসপোর্ট নবায়ন করতে গিয়ে বিপাকে পড়ে প্রবাসী বাংলাদেশিরা।

একটি পাসপোর্ট এর অভাবে অনেকেই বৈধতা থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানানো হয় এই সাংবাদিক সম্মেলনে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য আবু তাহির, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নয়ন মামুন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সহ সাধারন সম্পাদক আবুল কালাম মামুন, রেজাউল করিম, দপ্তর সম্পাদক মোসাদ্দেক হোসেইন সাইফুল, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এ এম সি রোমেল, প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক রাসেল আহমদ, ইউরো বাংলা টেলিভিশন প্যারিস প্রতিনিধি তানজু চৌধুরীসহ আরো অনেকে। এই কর্মসূচির সহযোগিতায় ছিল অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাব।

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.