বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোট প্রদনের সুযোগ

বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোট প্রদনের সুযোগ

বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোট প্রদনের সুযোগ
বাংলাদেশি প্রবাসীদের জন্য ভোট প্রদনের সুযোগ

নবকণ্ঠ ডেস্কঃ আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ১৫ নভেম্বর, নির্বাচনী তফসিল ঘোষণা করেছে দেশের নির্বাচন কমিশন।
নির্বাচনী হাওয়া ভোটারদের মনে আনন্দের ঢেউ তুলে কারণ তারা ভোট প্রদানের মাধ্যমে নিজেদের মত প্রকাশ করতে পারবেন এবং দেশের সরকার গঠনে নিজেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।

তবে বাংলাদেশের অনেক মানুষই যেহেতু জীবিকার প্রয়োজনে বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে কর্মরত আছেন তারা বেশিরভাগই ভোট প্রদান করে মত প্রকাশের সুযগটি পান না।
কিন্তু এবার বাংলাদেশি প্রবাসীদের জন্য রয়েছে সুখবর। তারাও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে বসেই নিজের মূল্যবান ভোটটি প্রদান করতে পারবেন বলে জানা গেছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশনায় বলা হয়েছে যে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন। এজন্য আগামী ১৫ দিনের মধ্যে প্রবাসীদের নিজ নিজ এলাকার সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন করতে হবে।

ইতোমধ্যে, গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গ্রিস, আলবানিয়া ও মাল্টা প্রবাসীদের বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

‘গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২’ এর ২৭ অনুচ্ছেদ অনুসারে বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জাতীয় সংসদ নির্বাচনে ডাকযোগে পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় ভোটাধিকার প্রয়োগের বিধান রয়েছে।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য আগ্রহী নাগরিকগণ নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী সময়সূচির তফসিল ঘোষণার দিন থেকে ১৫ (পনের) দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদনের মাধ্যমে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ এর ১১ থেকে ১৫ নং বিধি অনুসরণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটের ‘নির্বাচনী আইন’ ট্যাবে ক্লিক করলে ‘নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮’ টি পাওয়া যাবে।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.