তিনি কেনো বড় শিল্পী হয়ে গান বিকৃত করলেন ? - হিরো আলম

তিনি কেনো বড় শিল্পী হয়ে গান বিকৃত করলেন ? – হিরো আলম

নবকণ্ঠ ডেস্কঃ সম্প্রতি ‘পিপ্পা’ সিনেমায় অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক এ আর রহমানের সুর করা একটি গান নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গানটি হলো আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘কারার ঐ লৌহকপাট’।

গানটিতে এ আর রহমান নতুন করে সুর সংযোজন করায় তার বিরুদ্ধের সুর বিকৃতির অভিযোগ উঠেছে। প্রায় সকল দর্শক-শ্রোতাই বিখ্যাত এই সুরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন রক্তে বিদ্রোহ জাগানীয়া এই গানটির সুর বদল করার জন্য। সুর বিকৃত করার অভিযোগে কবি পরিবারও তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

আর এই গানের বিষয়ে এবার মুখ খুলেছেন বাংলাদেশের আরেক আলোচিত-সমালোচিত ব্যক্তিত্ব হিরো আলমও। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ব্যাপারে একটি ভিডিও প্রকাশ করেছেন।
হিরো আলম নানান কারণে আলোচিত হলেও এর মধ্যে অন্যতম একটি কারণ তিনি প্রায়ই বিভিন্ন শিল্পীর গাওয়া গান নিজের বেসুরো গলায় নিজের মত করে গেয়ে রেকর্ডিং করে থাকেন এবং ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো দেখতে অথবা শুনতেও পাওয়া যায়।

একবার তিনি নজরলের গাওয়া একটি গান নিজের গলায় গেয়েছিলেন বলে তাকে পুলিশ ধরে থানায় নিয়ে গিয়ে তার থেকে মুচলেকা নেন যাতে ভবিষ্যতে তিনি এরকম আর কখনো না করেন।

আর তাই এখন তার জিজ্ঞাসা যে, যে কাজ সে করেছিলো বলে দোষ হয়েছিলো, এখন একই কাজ এ আর রহমান করার পরও তার বিরুদ্ধে কেনো কোনো আইনি ব্যবস্থা নেওয়া হবে না!? কেনো তার মত একজন বড় শিল্পীও গান বিকৃত করলেন?

তিনি ভিডিওটিতে বেশ ক্ষোভের সহিতই বলেন যে, তিনি কোনো গান গাইলেই সেটা নিয়ে সবাই বাজে বাজে মন্তব্য করে, তাকে গালাগালি করে। তাকে যারা গালাগালি করে তারা এখন কোথায়! কেনো তারা এখন এ আর রহমানকেও ধরে এনে জিজ্ঞেস করছে না যে, এমন বিখ্যাত গানটি তার মত একজন বড় শিল্পী কেনো বেসুরো করে গাইলো! তিনি আক্ষেপ করে জিজ্ঞাস করেন, “আমার মুচলেকা দিতে হয়, এ আর রহমানের কাছে মুচলেকা চাইতে পারেন না?”

চলতি বছরে বাংলাদেশের খ্যাতিমান নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদ তার ব্যাপারে মন্তব্য করেছিলেন যে, রুচির দুর্ভিক্ষের ফলে হিরো আলমের মত মানুষের উত্থান হয়েছে।

তাই প্রকাশিত ভিডিওটিতে হিরো আলম এই মন্তব্যেরও প্রতিবাদ করে বলেন যে, তাক নিয়ে যারা এরূপ মন্তব্যও করেছিলেন, সেসব বড় বড় মানুষরা আজ কোথায়!

ভিডিওটিতে তিনি নিজের গান গাওয়ার ব্যাপারেও সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করেন। তিনি জানান যে, তিনি কোনো গানের শিল্পী না। কিন্তু দর্শকদেরকে ভিন্নরকম বিনোদন দেওয়ার চেষ্টা হিসেবে তিনি নিজের মত করে গান গাওয়ার চেষ্টা করেন।

-311

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.